নেপালকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
নেপালকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

নেপালকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের © সংগৃহীত

বাংলাদেশ ম্যাচ শুরুর ১৪ মিনিট পর্যন্ত ঝড় বয়ে গেছে নেপালের ওপর দিয়ে। আকলিমা-শামসুন্নাহাররা এরই মধ্যে দুটি গোল তুলে নেয়। প্রতিপক্ষ নেপাল এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত তারা আর পেরে উঠতে পারেনি। বিরতির পর আরেক গোলের দেখা পায় বাংলাদেশ। তাতে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে নেপালকে ৩-১ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে স্বাগতিকরা।

মেয়েদের এই টুর্নামেন্টে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধের বড় অংশজুড়ে আধিপত্য করেছে বাংলাদেশ। আক্রমণ পাল্টা আক্রমণে শামসুন্নাহার-শাহেদা আক্তার রিপারা প্রতিপক্ষের রক্ষণ প্রায় তছনছ করে দেন।

বাংলাদেশ ম্যাচ শুরুর ৩ মিনিটের সময় প্রথম গোলের দেখা পায়। ঢাকার নারী লিগে সর্বোচ্চ গোলদাতা  আকলিমা খাতুন উচ্ছ্বাসে ভাসান সমর্থকদের। বাঁ প্রান্ত দিয়ে একা বক্সে ঢুকে দুর্দান্ত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। গোলকিপার এগিয়ে এসেও কিছু করতে পারেননি তাকে রুখতে গিয়ে।

১০ মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও তা নষ্ট করে স্বাগতিকরা। স্বপ্না রানী বক্সে ঢুকে গোল করার চেষ্টা করেন। কিন্তু সুযোগ নষ্ট করেন বাইরে পাঠিয়ে। ৪ মিনিট পর বাংলাদেশ আবারও এগিয়ে যায়। বক্সে এক ডিফেন্ডার ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি, শামসুন্নাহার পেয়ে দারুণ লক্ষ্যভেদে দলের ব্যবধান দ্বিগুণ করেন।

দুই গোলে পিছিয়ে থেকে সুযোগ খুঁজছিল নেপাল। ২৪ মিনিটে পেয়েও যায়। সতীর্থের উড়ে আসা বল শামসুন্নাহার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, মানমাইয়া দামাই পেয়ে দারুণ শটে জাল কাঁপান। বিরতিতে যাওয়ার আগে কোনও দলই পারেনি স্কোরশিটে নাম তুলতে।

চোটে পড়ে বিরতির পর মাঠ ছাড়েন শামসুন্নাহার। তাতে স্বাগতিকদের খেলাতে কিছুটা ছন্দপতন আসলেও ম্যাচের ৫৩ মিনিটে আফঈদা খন্দকার ফ্রি-কিক থেকে জোরালো শট গোলকিপার কোনোমতে প্রতিহত করেন। শেষের দিকে অবশ্য গোলাম রব্বানী ছোটনের দল প্রতিপক্ষকে চাপে রাখে। যোগ করা সময়ের প্রথম মিনিটে কাঙ্ক্ষিত তৃতীয় গোলের দেখাও মিলে যায় বাঘিনীদের।

শাহেদা আক্তার রিপা ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন। তাতে সাফ নারী চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করে বাংলাদেশ। আগামী রবিবার শক্তিশালী ভারতের বিপক্ষে রাউন্ড রবিন লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিকরা।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081