বাংলাদেশে আমাাদের সমর্থন আছে জেনে আমি গর্বিত: মেসি

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
বিশ্বকাপ নিয়ে মেসি

বিশ্বকাপ নিয়ে মেসি © সংগৃহীত

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থন পেয়েছে বাংলাদেশ থেকে। ভক্তরা আর্জেন্টিনার বড় পতাকা নিয়ে রাস্তায় উদযাপন করা শুরু করে। বাংলাদেশ একটি মিনি আর্জেন্টিনা হয়ে ওঠে। এমন সমর্থনের জন্য বাংলাদেশের মানুষকে বিশ্বকাপের সময় ধন্যবাদ জানিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। যা নিয়ে বড় করে খবর পর্যন্ত হয়েছে আর্জেন্টিনায়। বিশ্বকাপ জয় নিয়ে এক সাক্ষাৎকারে মেসি বলেন বাংলাদেশে আমাাদের সমর্থন আছে জেনে আমি গর্বিত।

বিশ্বকাপ জয় নিয়ে আর্জেন্টিনার ‘ওলে’ পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। দীর্ঘ সেই সাক্ষাৎকারে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ, ‘হ্যাঁ আমি দেখেছি( বাংলাদেশের সমর্থন)। সব জায়গায় ১০ নম্বর জার্সি, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর নানা প্রান্তে দেখা, সত্যিই দুর্দান্ত।

সাক্ষাৎকারে মেসি বলছিলেন বিশ্বকাপের সময়ে আর্জেন্টিনার সাধারণ মানুষ অনেক উপভোগ্য সময় কাটিয়েছে। তারা তাদের দুঃখ দুর্দশা ভুলে এই সময়টাতে শুধু ফুটবল নিয়ে ভাবতে পেরেছে। আর্জেন্টিনার সাধারণ মানুষদের নিয়ে এই কথা বলার পরই সাক্ষাৎকারে বাংলাদেশের প্রসঙ্গটি উঠে আসে।

বিশ্বকাপ চলাকালীন স্কালোনি বাংলাদেশকে নিয়ে বলেছিলেন ,‘আমার মনে হয়, প্রথমে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত। শুধু বাংলাদেশেই নয়, অন্য অনেক দেশের মানুষও আমাদের সমর্থন করে।‌’

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ভারান

আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ছুঁয়ে গেছে আর্জেন্টাইনদের। বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার সময় ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় হাজার হাজার মানুষের খেলা উপভোগ ও মেসি, দি মারিয়াদের সমর্থনে গলা ফাটানোর ব্যাপারটি বিশ্বকাপের শুরু থেকে আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যাপারটিতে আর্জেন্টাইনরা এতটা আপ্লুত যে তাঁরা বুয়েনস এইরেসেও বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়েছিলেন।

বাংলাদেশ ভারতের বিপক্ষে তাদের ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েও কিছু প্রতিক্রিয়া জানায় আর্জেন্টিনার মিডিয়া। বাংলাদেশ ফুটবল ফেডারেশন মেসি এবং আর্জেন্টিনার ফুটবল দলের এই বছরের শেষের দিকে বাংলাদেশ সফরে আসার বিষয়ে আলোচনা হয়েছে যদিও এখনও কিছুই বাস্তবায়িত হয়নি। 

সাজানো মামলা দিয়ে গ্রেফতার শিবিরকর্মী, ১০ বছর পর খালাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘দেশের বিপুলসংখ্যক যোগ্য চাকরিপ্রার্থীর অধিকার হরণের পথ তৈর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্মকর্তা–কর্মচারী নিয়োগ দে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা থেকে উচ্চশিক্ষা: বাংলাদেশের শিক্ষা বিস্তারে বাংলাদ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9