আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ভারান

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
বিশ্বকাপজয়ী রাফায়েল ভারান

বিশ্বকাপজয়ী রাফায়েল ভারান © সংগৃহীত

বিশ্বকে চমকে দিয়ে হঠাৎ করেই মাত্র ২৯ বছর বয়সে জাতীয় দল থেকে অবসর নিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সেন্টারব্যাক রাফায়েল ভারান। আন্তর্জাতিক ফুটবলে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার। তবে এখনই ক্লাব ফুটবল ছাড়ছেন না ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার।

অবসরের প্রসঙ্গে ভারানে লেখেন, দীর্ঘ প্রায় এক দশক ধরে আমি ফ্রান্সকে প্রতিনিধিত্ব করেছি। যা আমার কাছে খুবই সম্মানের। আমি যতবারই ফ্রান্সের জার্সি পরে মাঠে নেমেছি ততবারই নিজেকে ভাগ্যবান মনে করেছি। যতবারই মাঠে নেমেছি আমি ততবারই আমার সর্বোচ্চটুকু দিয়ে খেলার চেষ্টা করেছি। তবে এই সিদ্ধান্তের কথা আমি কিছুদিন ধরেই ভাবছিলাম যে এটাই সঠিক সময় জাতীয় দল থেকে বিদায় নেওয়ার। 

মাত্র ১৯ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হয় ভারানের। এরপর থেকে দলের সেরা ডিফেন্ডারে পরিণত হন এই ফরাসি খেলোয়াড়। জাতীয় দলের হয়ে উয়েফা নেশনস কাপ এবং বিশ্বকাপ জিতেছেন তিনি। 

২০১৩ সালে ফ্রান্সের হয়ে অভিষেক তাঁর। এরপর ৯৩ ম্যাচে মাঠে নেমে ডিফেন্ডার হয়েও ৫ গোল করেছেন তিনি। ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে রক্ষণভাগে অন্যতম ভরসার নাম ছিলেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। দুর্দান্ত পারফর্ম করে বিশ্বকাপের সেরা দলেও জায়গা করে নিয়েছিলেন ভারান।

আরও পড়ুন: বিদায় বাংলাদেশ, প্রথমবারের মতো বিপিএল দারুণ অভিজ্ঞতা: নাসিম

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে ফ্রান্সের হারার ম্যাচটিই আন্তর্জাতিক ফুটবলে তার শেষ ম্যাচ হয়ে রইল। তবে ২০২০ ইউরোতে ফ্রান্স দলের হয়ে ভালো পারফর্ম করতে পারেননি। আর ফ্রান্সও বিদায় নেয় শেষ ষোলো থেকে। ভারানে ফ্রান্সের হয়ে ২০১৮ সালের বিশ্বকাপ, এবং ২০২০-২১ সালের উয়েফা ন্যাশনস কাপের ট্রফি জিতেছেন। ২০২২ বিশ্বকাপের রানার্স আপ এবং ২০১৬ ইউরোর রানার্সআপ মেডেলও গলায় পরেছেন তিনি।

রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ১৮টি শিরোপা জিতেছেন রিয়ালের হয়েও, বর্তমানে খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এরপর কাতার বিশ্বকাপের আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন ভারান। খেলেননি বিশ্বকাপের প্রথম ম্যাচেও। তবে দ্বিতীয় ম্যাচের শুরু থেকেই মাঠে নামেন এই ডিফেন্ডার। এরপর বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত বাকি ৬টি ম্যাচেই শুরুর একাদশে খেলেন ভারান। 

সাজানো মামলা দিয়ে গ্রেফতার শিবিরকর্মী, ১০ বছর পর খালাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘দেশের বিপুলসংখ্যক যোগ্য চাকরিপ্রার্থীর অধিকার হরণের পথ তৈর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্মকর্তা–কর্মচারী নিয়োগ দে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা থেকে উচ্চশিক্ষা: বাংলাদেশের শিক্ষা বিস্তারে বাংলাদ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9