খুলনাকে হারিয়ে ইতিহাস গড়ল কুমিল্লা

৩১ জানুয়ারি ২০২৩, ১১:৪৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
খুলনাকে হারিয়ে ইতিহাস গড়ল কুমিল্লা

খুলনাকে হারিয়ে ইতিহাস গড়ল কুমিল্লা © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচে খুলনার দুই ব্যাটার তামিম ইকবাল ও শেই হোপের ব্যাটিং তাণ্ডব দেখেছে দর্শকরা। দুই ব্যাটারের অনবদ্য ব্যাটিংয়ে ২ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করেছে খুলনা। জিততে কুমিল্লাকে করতে হবে ২১১ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাব দিতে নেমে ১০ বল হাতে রেখেই জয় পায় কুমিল্লা। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া এটি। এর আগে ২০৭ রান তাড়া করে ঢাকা প্লাটুনকে হারায় খুলনা টাইগার্স।

এর আগে টস হেরে খুলনা আগে ব্যাট করতে নেমে ১৩ রানেই মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায়। নাসিম শাহর বলে এলবিডব্লিউ হয়ে ব্যক্তিগত ১ রানে ফিরেন এই ওপেনার।

তবে এরপর তামিম ইকবাল ও শেই হোপ যা করেছেন সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। দ্বিতীয় উইকেট জুটিতে দুই তারকা ব্যাটসম্যান ১০৪ বলে তোলেন ১৮৪ রান। তার মধ্যে তামিম ৫০ বলে অবদান রাখেন ৮৩ রান। আর হোপ ৫৪ বলে অবদান রাখেন ৯০ রান করে। দুই জনই সেঞ্চুরির খুব কাছে ছিলেন। সমর্থকরাও আশা করেছিলেন তামিম-হোপ দুজনেই পাবেন সেঞ্চুরির দেখা। কিন্তু সেটা আর হয়নি। 

আরও পড়ুন: সেঞ্চুরি পেলেন না তামিম

দলীয় ১৯৭ রানের মাথায় তামিমের বিদায়ে ভাঙে এই জুটি। মোসাদ্দেক হোসেনের বলে খুশদীল শাহর হাতে ক্যাচ দিয়ে আউট হন তামিম। যাওয়ার আগে ৬১ বলে ১১টি চার ও ৪ ছক্কায় ৯৫ রান করে যান। মাত্র ৫ রানের জন্য টি-টোয়েন্টিতে নিজের পঞ্চম সেঞ্চুরি মিস করেন।

তামিম আউট হলেও হোপ ছিলেন অপরাজিত। তিনিও অবশ্য সেঞ্চুরি করতে পারেননি। মাত্র ৫৫ বল খেলে ৫টি চার ও ৭ ছক্কায় অপরাজিত থাকেন ৯১ রানে। আর আজম খান শেষ ওভারে মাত্র ৪ বল খেলে ১ চার ও ১ ছক্কায় ১২ রান করেন। তাতে ২ উইকেট হারিয়ে ২১০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে খুলনা।

ব্যালন ডি’অরের তালিকায় জায়গা পেলেন যে ৩০ জন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা দিবসে ইবিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মেধার পরিবর্তে কোটার ভিত্তি পরিচালনার দিকে ধাবিত হচ্ছে দেশ:…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ফ্রি স্পেশাল হেলথ ফেস্ট, প্রথম দিনে সেবা নিলেন ৩ হাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনৈতিক বিবেচনায় স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি, শিক্ষামন্ত্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9