সেঞ্চুরি পেলেন না তামিম

৩১ জানুয়ারি ২০২৩, ০৮:৪২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © টিডিসি ফটো

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ দাড় করিয়েছে খুলনা। কুমিল্লার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত কুড়ি ওভার শেষে ২১০ রান করেছে তামিম ইকবালের দল।

এদিন রান পেয়েছেন তামিম ইকবালও। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাত্র ৬০ বলের মোকাবিলায় ১১ চার ও ৪ ছক্কায় করেছেন ৯৫ রান। 

ম্যাচে দারুণ খেলছিলেন তামিম। কিন্তু এবারও কাটা পড়লেন নার্ভাস নাইন্টিতে। ম্যাচের ১৯ তম ওভারে মোসাদ্দেক হোসেন সৈকতের একটি বল তুলে মারতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন এ ব্যাটার।

আরও পড়ুন: এই শালা আমি কে’— কুবিতে ছাত্রলীগ নেতাকে সহকারী প্রক্টর 

আউট হওয়ার আগে শাই হোপ কে নিয়ে প্রায় দু’শ রানের জুটি গড়েন তামিম। তামিম আউট হলেও শেষ পর্যন্ত ৫৫ বলে ৯১ রানে অপরাজিত থাকেন তিনে নামা হোপ। 

কুমিল্লার বোলারদের মধ্যে নাসিম শাহ ও সৈকত একটি করে উইকেট লাভ করেন।

ট্যাগ: বিপিএল
গাইবান্ধায় কোরবানির জন্য প্রস্তুত পৌনে দুই লাখ পশু
  • ১৯ মে ২০২৬
৪ জুনের মধ্যে স্কুল-কলেজ ও শিক্ষা অফিসকে বাজেটের তথ্য পাঠান…
  • ১৯ মে ২০২৬
জীবন বিমা করপোরেশন নিয়োগ দেবে ডেভেলপমেন্ট অফিসার, আবেদন অভি…
  • ১৯ মে ২০২৬
ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ
  • ১৯ মে ২০২৬
দুই মামলায় সাবেক বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর
  • ১৯ মে ২০২৬
পর্যটকরা খাওয়ার সময়ই নদীতে ভেসে গেল রিসোর্ট, অতঃপর...
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081