বিপিএলে হৃদয়ের ব্যাটে রানবন্যা  

১০ জানুয়ারি ২০২৩, ০৮:৩১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
তৌহিদ হৃদয়

তৌহিদ হৃদয় © সংগৃহীত

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের তরুণ আইকন তৌহিদ হৃদয়। নিয়মিত রানের মধ্যে থাকলেও জাতীয় দলে এখনও নিজের অবস্থান পাকাপোক্ত করতে পারেননি এ তরুণ হার্ড-হিটার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে যেন অবিশ্বাস্য ফর্ম পার করছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ ব্যাটসম্যান। ধারাবাহিক রান করে দলের জয়ে অবদান রাখছেন।

সিলেটের হয়ে এবারের আসরে মোট তিনটি ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন হৃদয়। আর তিন ম্যাচেই ঝড়ো গতিতে তুলেছেন তিন অর্ধশতক।

এর মধ্যে প্রথম ম্যাচে ৩৪ বলে ৫৫, দ্বিতীয় ম্যাচে ৩৭ বলে ৫৬ ও আজ মঙ্গলবার নিজের তৃতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে করেন ৪৬ বলে ৮৪ রান। এই ৮৪ রান করতে ৫ টি চার ও সমান সংখ্যক ছক্কা হাকিয়েছেন তিনি।

হৃদয়ের ৪৬ বলের ৮৪ রানের ঝড়ো ইনিংস আর নাজমুল হোসেন শান্তর ৩৯ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ২০১ রানের পাহাড় গড়ে সিলেট। ঢাকাকে জিততে হলে করতে হবে ২০২ রান।

ট্যাগ: বিপিএল
বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকের বদলির সুপারিশ নিয়ে যা বললেন…
  • ০৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
close