শাস্তি পাচ্ছেন সাকিব-সোহান-বিজয়

১০ জানুয়ারি ২০২৩, ০৮:১৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM

বিপিএলে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিন ক্রিকেটারকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি আখতার আহমেদ।

শাস্তি পাওয়া তিন ক্রিকেটার হলেন, বরিশালের সাকিব আল হাসান ও এনামুল হক বিজয় এবং রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের ম্যাচ ফি’র ১৫ শতাংশ করে জরিমানা করা হতে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিপিএলে দিনের প্রথম ম্যাচে মাঠে নামে সাকিবের বরিশাল ও সোহানের রংপুর। ওই ম্যাচচে ৬ উইকেটে জিতেছে বরিশাল। ম্যাচের দ্বিতীয় ইনিংসের শুরুতে স্ট্রাইক বোলার ও স্ট্রাইক ব্যাটার বিতর্কে মাঠে ঢুকে পড়েন সাকিব। তর্কে জড়ান আম্পায়ারের সঙ্গে।

এছাড়া এনামুল হক বিজয়ের আউট নিয়ে বিতর্ক ছিল। ওই বিষয় নিয়েও উত্তাপ ছড়ায়। ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সোহানও। সেজন্য তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে।

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে ভুল স্বীকার করে নিয়েছেন তিন ক্রিকেটার। তবু অসদাচরণের জন্য তাদের ম্যাচ ফি’র ১৫ শতাংশ করে জরিমানা করা হতে পারে।

গাইবান্ধায় কোরবানির জন্য প্রস্তুত পৌনে দুই লাখ পশু
  • ১৯ মে ২০২৬
৪ জুনের মধ্যে স্কুল-কলেজ ও শিক্ষা অফিসকে বাজেটের তথ্য পাঠান…
  • ১৯ মে ২০২৬
জীবন বিমা করপোরেশন নিয়োগ দেবে ডেভেলপমেন্ট অফিসার, আবেদন অভি…
  • ১৯ মে ২০২৬
ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ
  • ১৯ মে ২০২৬
দুই মামলায় সাবেক বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর
  • ১৯ মে ২০২৬
পর্যটকরা খাওয়ার সময়ই নদীতে ভেসে গেল রিসোর্ট, অতঃপর...
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081