আজ থেকে সাকিবই বরিশালের অধিনায়ক

১০ জানুয়ারি ২০২৩, ০১:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
সাকিবই বরিশালের অধিনায়ক

সাকিবই বরিশালের অধিনায়ক © সংগৃহীত

এখন থেকে বরিশালকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস করতে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। আজ দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল। এই ম্যাচের আগেই দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বরিশালের অফিসিয়াল অধিনায়ক সাকিব আল হাসানই। মিরাজ নন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি। আজ দুপুরে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিবের নেতৃত্বেই রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে বরিশাল।

সিলেটের বিপক্ষে ওই ম্যাচে বিস্ময়কর ছিল যেমন বরিশালের হয়ে টস করতে নামলেন মিরাজ, তেমনি সিলেটের হয়ে টস করতে নেমেছিলেন মাশরাফির পরিবর্তে মুশফিকুর রহিম। যদিও সেদিন টস করার সময় মাশরাফি উপস্থিত ছিলেন না কিংবা অন্য কোনো কারণে তিনি ব্যস্ত থাকায় টস করতে নামতে পারেননি।

আরও পড়ুন: আমার ফেসবুক-ইনস্টাগ্রামে কোনো অ্যাকউন্ট নেই: উসমান খান

কিন্তু সাকিব আল হাসানের কোনো ব্যস্ততা ছাড়াও, তিনি দলে থাকার পরও টস করতে নামেননি। যে কারণে সবাই ধরেই নিয়েছে বরিশালের অধিনায়ক তাহলে মেহেদী হাসান মিরাজই।

চলতি বিপিএলে এখন পর্যন্ত এক ম্যাচ মাঠে নেমেছে বরিশাল দল। যেখানে প্রথম ম্যাচেই সিলেটের কাছে ৬ উইকেটের পরাজয় বরণ করে দলটি।

শিক্ষার্থীদের দিয়ে এসএসসির খাতা দেখিয়ে ফেঁসে যাচ্ছেন শিক্ষক
  • ১৯ মে ২০২৬
উইপোকার পেটে বিদ্যালয়ে থাকা এসএসসির মূল সনদ
  • ১৯ মে ২০২৬
দল ঘোষণা করল ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো
  • ১৯ মে ২০২৬
জনপ্রতি লাখ টাকা ঘুষ নিয়ে আউটসোর্সিং কর্মী নিয়োগ দিলেন এমপি…
  • ১৯ মে ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে শিক্ষার্থীর মোবাইল ফোন চুরি, সন্দেহভ…
  • ১৯ মে ২০২৬
৬ জেলায় ৩টার মধ্যে কালবৈশাখীর সতর্কবার্তা, ঘরে থাকার আহবান
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081