ফুটবলকে বিদায় বলে দিলেন গ্যারেথ বেল

১০ জানুয়ারি ২০২৩, ০৮:৩৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
গ্যারেথ বেল

গ্যারেথ বেল © সংগৃহীত

ওয়েলসকে ফুটবলক বিশ্বমঞ্চে ৬৪ বছর পর তুলে আনার অন্যতম নায়ক গ্যারেথ বেল। কিন্তু গ্রুপপর্ব থেকেই বাদ পড়াতে স্মরণীয় করে রাখতে পারেনি তার দেশকে। বিশ্বকাপ শেষে তাই দল ও নিজের হতাশাজনক পারফরম্যান্সে অনেকটাই ভেঙে পড়েছিলেন এই তারকা ফুটবলার। এবার তা সত্যি করে সব ধরনের ফুটবলকেই বিদায় জানালেন বেল। আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ক্লাব পর্যায়েও আর খেলবেন না তিনি। 

সোমবার (৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটি পৃথক বিবৃতিতে তাৎক্ষণিকভাবে জাতীয় দল ও ক্লাব ফুটবল থেকে অবসর নেওয়ার কথা জানান বেল।

গ্যারেথ বেল বলেন, স্বদিচ্ছায় ও স্বজ্ঞানে সবকিছু বিবেচনা করে আমি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা করছি। আমার সকল সাবেক ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। এটাই সময় জীবনের পরবর্তী পর্ব শুরু করার।

দেশের হয়ে ১১১টি ম্যাচে ৪১টি গোল করা বেল বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্তকে তার ক্যারিয়ারের কঠিনতম বলেও উল্লেখ করেছেন।

দেশ ওয়েলসের হয়ে সর্বাধিক ম্যাচ এবং সবচেয়ে বেশি গোল করা বেল ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ ও তিনবার লা লিগা খেতাব জিতেছেন। টটেনহ্যাম হটস্পার ও রিয়াল মাদ্রিদে খেলা বেল গত মৌসুমে ছিলেন মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে। এমএলএস কাপও জেতেন।

আরও পড়ুন: মেসিদের বাংলাদেশে আনতে খরচ হবে ১০২ কোটি টাকা

ওয়েলসের মতো দেশের ফুটবলার হয়ে ফুটবল ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েন বেল। ক্লাব ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ মিলিয়ন ইউরোর ক্লাবে জায়গা করে নেন বেল। রিয়াল মাদ্রিদের হয়ে তার অর্জনটাও নেহায়েত কম নয়। ২০১৩ সালে লা লিগার জায়ান্ট ক্লাবটিতে যোগ দিয়ে ২৫৮ ম্যাচে করেছেন ১০৬টি গোল, অ্যাসিস্ট করেন ৬৭টি।

রিয়ালে দুর্দান্ত এক সময় কাটানোর পর ২০২২ সালের জুনে যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দেন বেল।

ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সহায়তা চান ইবি শিক্ষার্থী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অর্ধশতাধিক ভুক্তভোগীর অভিজ্ঞতায় ছাত্রলীগের গেস্টরুম-গণরুম ন…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই পৌঁছে দিল আশা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডির সুযোগ দেওয়ার কথা ভা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি পরীক্ষায় নকল: ৯৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল, কারও নিষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভা নম্বর বৃদ্ধিকে চাকরির ‘নব্য কোটা’ আখ্যা দিল ডাকসু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9