বিপিএলে এক ম্যাচে দুই পাকিস্তানির শতক

০৯ জানুয়ারি ২০২৩, ১০:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
আজমের পর সেঞ্চুরি উদযাপন করেন আরেক পাকিস্তানি ক্রিকেটার ওসমান

আজমের পর সেঞ্চুরি উদযাপন করেন আরেক পাকিস্তানি ক্রিকেটার ওসমান © সংগৃহীত

বিপিএলের চলমান আসরে এক ম্যাচে দুই দলের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই পাকিস্তানি ব্যাটসম্যান। সোমবার (৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই বিরল রেকর্ড গড়েন আজম খান ও ওসমান খান।

এ দিন টসে হেরে শুরুতে ব্যাট করতে নামে খুলনা। খুলনার হয়ে শতকের দেখা পান উইকেটরক্ষক ব্যাটসম্যান আজম খান। মাত্র ৫৭ বলে ৯ চার ও ৭ ছয়ে শতকের দেখা পান তিনি। শেষ পর্যন্ত ১০৯ রানে অপরাজিত থাকেন টি টুয়েন্টি ক্রিকেটে প্রথম শতক হাকানো আজম। আজমের ব্যাটে নির্ধারিত ২০ ওভার শেষে খুলনার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৭৮।

১৭৯ রানের লক্ষ্য তাড়ায় মাঠে নামেন মাক্স উড ও ওসমান খান। দুজনেই চালিয়ে খেলতে থাকেন। নাহিদুলের শিকার হওয়ার আগে ৫০ বলে ৫৮ রান করেন উড।

পরে আফিফকে নিয়ে বাকি পথ পাড়ি দেন ওসমান। ৫৮ বলে ১০ চার ও ৫ ছয়ে ১০৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন এ পাকিস্তানি ব্যাটার। এ নিয়ে আসরের প্রথম জয় পেল চট্টগ্রাম।

ট্যাগ: বিপিএল
ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সহায়তা চান ইবি শিক্ষার্থী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অর্ধশতাধিক ভুক্তভোগীর অভিজ্ঞতায় ছাত্রলীগের গেস্টরুম-গণরুম ন…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই পৌঁছে দিল আশা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডির সুযোগ দেওয়ার কথা ভা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি পরীক্ষায় নকল: ৯৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল, কারও নিষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভা নম্বর বৃদ্ধিকে চাকরির ‘নব্য কোটা’ আখ্যা দিল ডাকসু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9