আজমের ব্যাটে বিপিএলের প্রথম সেঞ্চুরি

০৯ জানুয়ারি ২০২৩, ০৭:৫৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
আজম খান

আজম খান © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লীগের চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন পাকিস্তানি উইকেট কিপার ব্যাটসম্যান আজম খান। রোববার (৯ জানুয়ারি) খুলনার হয়ে মাত্র ৫৭ বলে সেঞ্চুরি হাকান এ ব্যাটসম্যান।

এদিন চট্টগ্রামের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে খুলনা। খুলনার হয়ে ৩৭ বলে ৪০ রান করে আউট হন তামিম ইকবাল। তামিম ছাড়া খুলনার অন্য কোনো ব্যাটসম্যান উইকেটে দাঁড়াতে পারেননি।

তবে একপ্রান্ত আকলে রেখে রানের চাকা ঘুরিয়েছেন আজম খান। চট্টগ্রামের বোলারদের তুলোধুনো করে শেষ পর্যন্ত ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি।

পাকিস্তানি ব্যাটসম্যান খেলেছেন মাত্র ৫৮ টি বল। এরমধ্যে ৯ চার ও ৮ ছয়ে ১৮৮ স্ট্রাইকরেটে ১০৯ রানের দেখা পান তিনি।

আজম খানের সেঞ্চুরির উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে খুলনার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৭৮। চট্টগ্রামকে জিততে হলে করতে হবে ১৭৯ রান।

 

জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
close