দুপুরে মুখোমুখি মাশরাফি-ইমরুল, সন্ধ্যায় তামিম-শুভাগত

০৯ জানুয়ারি ২০২৩, ১১:৫৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
দুপুরে মুখোমুখি মাশরাফি-ইমরুল, সন্ধ্যায় তামিম-শুভাগত

দুপুরে মুখোমুখি মাশরাফি-ইমরুল, সন্ধ্যায় তামিম-শুভাগত © সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হয়েছে গত শুক্রবার থেকে। (বিপিএল) আজ দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ানস-সিলেট স্ট্রাইকারস। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স। দুপুরে মাশরাফি-ইমরুল, সন্ধ্যায় তামিম-শুভাগত এই চার সেরা ক্রিকেটারের লড়াই দেখার জন্য উন্মুখ দেশের ভক্ত-সমর্থকরা। 

কুমিল্লা ভিক্টোরিয়ানস-সিলেট স্ট্রাইকারস

আজ মাশরাফিদের সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। এই আসরের অন্যতম সেরা দল সিলেট। মাশরাফির দল তুলে নিয়েছে আসরের দ্বিতীয় জয়। অন্যদিকে কুমিল্লা হেরে নিজেদের প্রথম ম্যাচ শুরু করেছে। আজ দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই দুই দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা এবং ইমরুল কায়েস। 

আরও পড়ুন: সরফরাজের সাফল্যে মুশফিকের টুইট

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স

দুই দলই হার দিয়ে শুরু করেছে নিজেদের প্রথম ম্যাচ। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রথম জয়ের উদ্দেশ্যেই মাঠে নামবে তামিম ও শুভাগতের দল। 

প্রতিটি ম্যাচ সরাসরি দেখাবে নাগরিক টিভি

উল্লেখ্য, এবার বিপিএল শুরুর আগে থেকেই টুর্নামেন্ট নিয়ে হচ্ছে নানা সমালোচনা। স্বয়ং খেলোয়াড়রা বিভিন্ন অব্যবস্থাপনার নিয়ে প্রশ্ন তুলছেন। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না থাকা নিয়ে।

গাইবান্ধায় কোরবানির জন্য প্রস্তুত পৌনে দুই লাখ পশু
  • ১৯ মে ২০২৬
৪ জুনের মধ্যে স্কুল-কলেজ ও শিক্ষা অফিসকে বাজেটের তথ্য পাঠান…
  • ১৯ মে ২০২৬
জীবন বিমা করপোরেশন নিয়োগ দেবে ডেভেলপমেন্ট অফিসার, আবেদন অভি…
  • ১৯ মে ২০২৬
ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ
  • ১৯ মে ২০২৬
দুই মামলায় সাবেক বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর
  • ১৯ মে ২০২৬
পর্যটকরা খাওয়ার সময়ই নদীতে ভেসে গেল রিসোর্ট, অতঃপর...
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081