প্রতি ম্যাচেই চমক থাকবে বরিশালের অধিনায়কত্বে

০৮ জানুয়ারি ২০২৩, ১১:৪০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
গতকাল বরিশালের অধিনায়কত্ব করেছেন মেহেদি হাসান মিরাজ

গতকাল বরিশালের অধিনায়কত্ব করেছেন মেহেদি হাসান মিরাজ © সংগৃহীত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শনিবারের খেলায় ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে টস করতে আসেন মেহেদী হাসান মিরাজ। উপস্থিত দর্শক-সমর্থকরা সবাই একটু অবাকই বনে যান। বরিশালের অধিনায়কের সিদ্ধান্তটা অদ্ভুতই লেগেছে সবার কাছে। কারণ দলের অধিনায়ক যে সাকিব আল হাসান, এটা সবারই জানা। পরবর্তীতে বরিশালের টিম ম্যানেজার থেকে জানা গেল, প্রতি ম্যাচেই বদলাবে বরিশালের অধিনায়ক।

দলের পক্ষ থেকে ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ম্যাচ বাই ম্যাচ ঠিক করা হবে, কে হবেন অধিনায়ক।’ ফলে প্রতি ম্যাচের আগে তারা তাদের অধিনায়ক ঠিক করবে।

আরও পড়ুন: সাহেল-হুমায়রাকে নিয়ে জয় উদযাপন ম্যাশের

তার মানে দলটির একেক ম্যাচে একেক অধিনায়ক দেখার সুযোগ আছে। গতকাল যেমন মেহেদী হাসান মিরাজ ছিলেন অধিনায়ক। এমনভাবে অন্য কেউও হতে পারেন দলের অধিনায়ক।

বরিশালের পেস বোলার এবাদত হোসেন বলেছেন, প্রতি ম্যাচে অধিনায়ক পরিবর্তনের কথাটা তিনি জানতেন না।

রাজধানীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা
  • ১৯ মে ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানারআপ নজরুল বিশ্ববিদ…
  • ১৯ মে ২০২৬
‎জাবিতে সাংবাদিকদের হেনস্তা, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মে ২০২৬
ওসমানী মেডিকেলের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক আহমদ রিয়াদ চৌধুরী
  • ১৯ মে ২০২৬
বদলে যাচ্ছে র‌্যাবের কার্যক্রম, পাল্টাচ্ছে নামও
  • ১৯ মে ২০২৬
প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক তায়কোয়ান্দো রেফারি কোর্স…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081