সাহেল-হুমায়রাকে নিয়ে জয় উদযাপন ম্যাশের

০৮ জানুয়ারি ২০২৩, ০৯:০৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাহেল-হুমায়রাকে নিয়ে জয় উদযাপন ম্যাশের

সাহেল-হুমায়রাকে নিয়ে জয় উদযাপন ম্যাশের © সংগৃহীত

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের দেওয়া ১৯৪ রান সহজেই টপকে গেল সিলেট স্ট্রাইকার্স। ১ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মাশরাফির দল। ৩ ক্যাচ মিসের পাশাপাশি অসংখ্য মিস ফিল্ডিং দেখা যায় সিলেটের ইনিংসে। সেই সুযোগ কাজে লাগিয়ে সিলেট তুলে নিয়েছে আসরের দ্বিতীয় জয়। এমন জয়ের পরে মাঠে দেখা যায় এক দারুন দৃশ্য। সন্তান সাহেল-হুমায়রাকে নিয়ে জয় উদযাপন করছেন মাশরাফী বিন মোর্তজা। 

শনিবার (৭ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাকিবের ৩২ বলে ৬৭ রানের ঝড়ো ব্যাটিংয়ে ১৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বরিশাল। জবাবে শান্ত-হৃদয়-জাকিরের ব্যাট ৬ উইকেট হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট। 

জয়ের পর মাশরাফির মেয়ে হুমায়রা বলেন, প্রথমে ভেবেছিলাম ১৯৫ রানে জিততে পারবে না। কিন্তু জিতে গেছি। বাবা উইকেট নেবার পর অনেক আনন্দ পেয়েছি। ম্যাচ চলাকালিন সময়ে বাবা আমার কাছে এসে বলেন আমরা জিতেছি বাকিগুলাও জিতবো।

এবার বিপিএলে বাবার দল সিলেট স্ট্রাইকার্স কাপ পাবে বলে মেয়ে হুমায়রা আশা। 

বরিশালের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি সিলেটে। স্কোরবোর্ডে এক রান যোগ করতেই রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন বিদেশি রিক্রুট কলিন অ্যাকারম্যান। দ্বিতীয় উইকেটে শান্ত ও হৃদয় মিলে গড়েন ১০১ রানের জুটি। দলীয় ১০২ রানে শান্ত ৪০ বলে ১ ছয় ও ৫ চারে ৪৮ রান করে রান আউটে কাটা পড়েন। 

শান্ত ২ রানের জন্য হাফসেঞ্চুরির দেখা না পেলেও হৃদয় ঠিকই অর্ধশত তুলে নেন। দলীয় ১৩৬ রানে ৩৪ বলে ১ ছয় ও ৭ চারে ৫৫ রান করে করিম জানাতের বলে এলবির ফাঁদে পড়েন হৃদয়। চতুর্থ উইকেটে জাকির ও মুশফিক ঝড়ো গতিতে গড়েন ৩৮ রানের জুটি। দলীয় ১৭৪ রানে জাকির ডি সিলভার বলে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরেন। তার আগে বরিশালের বোলারদের ওপর তাণ্ডব চালান জাকির। ১৮ বলে ৩ ছয় ও ৪ চারে করেন ৪৩ রান। 

এরপর বাকি রান কোনও ঝামেলা ছাড়াই তুলে নেন মুশফিক ও থিসারা পেরেরা। মুশফিক ১১ বলে ২৩ ও পেরেরা ৯ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। বরিশালের হয়ে ডি সিলভা ও করিম জানাত একটি করে উইকেট লাভ করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দুর্দান্ত শুরু পায় বরিশাল। এনামুল হক বিজয় ও চতুরাঙ্গা ডি সিলভা করেন ৬৭ রানের জুটি। এরপর বিজয় ২১ বলে ১ ছয় ও ২ চারে ২৯ রান করে মাশরাফির শিকার হলে ভাঙে জুটি। অবশ্য বিদায়ের আগে পাওয়ার প্লেতে চতুরাঙ্গা ও বিজয় তুলে নেন ৫৪ রান। 

আরও পড়ুন: বিপিএলে নাসিরের চমক, পেলেন ম্যাচসেরার পুরস্কার

সঙ্গী হারানোর পর চতুরঙ্গাও উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি। ইমাদ ওয়াসিমের ওভারে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তবে দুই উইকেট হারালেও ক্রিজে নেমে রানের চাকা সচল রাখেন সাকিব আল হাসান ও ইফতিখার আহমেদ। 

তাদের ব্যাটে দলীয় শতরান পার হলেও ১০৮ রানে ইফতিখার বিদায় নেন মাশরাফির শিকার হয়ে। এটি ছিল ম্যাচে ম্যাশের দ্বিতীয় শিকার। এরপর অভিজ্ঞ মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে সিলেটের ওপর চড়াও হন সাকিব। দলীয় ১৩৮ রানে মাহমুদউল্লাহ ১৯ রানে ফিরলেও সাকিব দলকে ১৫০’র ওপর নিয়ে যান।

সঙ্গে তুলে নেন ২৬ বলে হাফ সেঞ্চুরি। মাইলফলকে পৌঁছে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। মাঝে হায়দার আলি ৬ বলে ৩ করে বিদায় নিলেও করিম জানাতকে নিয়ে রান বাড়াতে থাকেন এই ব্যাটার। তবে দলকে ১৮০'র ঘরে নিয়ে গেলেও শেষ ওভারে মাশরাফির তৃতীয় শিকার হয়ে ফেরেন সাকিব। সিলেটের হয়ে মাশরাফি ৩টি উইকেট লাভ করেন।

ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সহায়তা চান ইবি শিক্ষার্থী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অর্ধশতাধিক ভুক্তভোগীর অভিজ্ঞতায় ছাত্রলীগের গেস্টরুম-গণরুম ন…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই পৌঁছে দিল আশা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডির সুযোগ দেওয়ার কথা ভা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি পরীক্ষায় নকল: ৯৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল, কারও নিষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভা নম্বর বৃদ্ধিকে চাকরির ‘নব্য কোটা’ আখ্যা দিল ডাকসু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9