বরিশালের দূরন্ত সূচনার পর মাশরাফির ধাক্কা

০৭ জানুয়ারি ২০২৩, ০৬:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মাশরাফি

মাশরাফি © সংগৃহীত

বিপিএলের চতুর্থ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে ফরচুন বরিশাল। ওপেনিংয়ে নেমে দূরন্ত সূচনা এনে দেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও চতুরঙা ডি সিলভা। মাত্র ৭ ওভারেই স্কোরবোর্ডে ৬৫ রান যোগ করেন এই দুই ব্যাটার।

তবে, ম্যাচের অস্টম ওভারের দ্বিতীয় বলে এনামুল হক বিজয়কে ফেরান মাশরাফি। আউট হওয়ার আগে ১৩৮ স্ট্রাইরেটে ২১ বলে দুই চার ও এক ছয়ে ২৯ রান করেন বিজয়।

বিজয় আউট হলে তিন নম্বরে ব্যাট করতে নামেন পাকিস্তানি ব্যাটার ইফতেখার আহমেদ। তবে পরের ওভারেই দলীয় ৭৪ রানের মাথায় ইমাদ ওয়াসিমের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন চতুরঙা ডি সিলভা। ২৫ বলে এক ছয় ও ছয় চারে ৩৬ রান করেন এ ব্যাটার।

পরে ইফতাখের সঙ্গে জুটি বাধেন সাকিব আল হাসান। ইফতেখার ৫ ও সাকিব ১৫ রানে অপরাজিত আছেন।

ট্যাগ: বিপিএল
গাইবান্ধায় কোরবানির জন্য প্রস্তুত পৌনে দুই লাখ পশু
  • ১৯ মে ২০২৬
৪ জুনের মধ্যে স্কুল-কলেজ ও শিক্ষা অফিসকে বাজেটের তথ্য পাঠান…
  • ১৯ মে ২০২৬
জীবন বিমা করপোরেশন নিয়োগ দেবে ডেভেলপমেন্ট অফিসার, আবেদন অভি…
  • ১৯ মে ২০২৬
ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ
  • ১৯ মে ২০২৬
দুই মামলায় সাবেক বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর
  • ১৯ মে ২০২৬
পর্যটকরা খাওয়ার সময়ই নদীতে ভেসে গেল রিসোর্ট, অতঃপর...
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081