আজ মুখোমুখি সাকিব-মাশরাফি

০৭ জানুয়ারি ২০২৩, ০১:২৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মুখোমুখি সাকিব-মাশরাফি

মুখোমুখি সাকিব-মাশরাফি © সংগৃহীত

মাশরাফির নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স জয় দিয়েই তাদের এবারের বিপিএল মিশন শুরু করে। তাদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার ফরচুন বরিশালের মুখোমুখি হতে যাচ্ছে। এই দুই দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান। মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে। সাকিব-মাশরাফির মতো এই দুই সেরা ক্রিকেটারের লড়াই দেখার জন্য উন্মুখ দেশের ভক্ত-সমর্থকরা। 

লড়াইটা মূলত সাকিব ও মাশরাফির। দুজনই বিপিএলের সফলতম অধিনায়কদের তালিকায় থাকবেন। বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকার লড়াই কেমন হয়, সেদিকে থাকবে সবার চোখ। বরিশাল অবশ্য প্রথম ম্যাচ নিয়ে রোমাঞ্চিত।

এবারের বিপিএলে নিঃসন্দেহে দুটি সেরা দল ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স।

সিলেট স্টাইকার্স দল
মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)।

ড্রাফট থেকে দেশি: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফুল্লাহ, তানজিম হাসান সাকিব।
ড্রাফট থেকে বিদেশি : টম মুরস, গুলবদিন নাইব।

আরও পড়ুন: প্রথম ম্যাচ হেরে আর্জেন্টিনার সঙ্গে তুলনা করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ফরচুন বরিশাল দল
সাকিব আল হাসান, ইফতিখার আহমেদ (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), করিম জানাত (আফগানিস্তান), ওমর কাদির (পাকিস্তান), রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), রহামানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।

ড্রাফট থেকে দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন।
ড্রাফট থেকে বিদেশি: হায়দার আলি (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা(শ্রীলঙ্কা)।

সাকিব আল হাসানের বরিশাল আজই তাদের প্রথম ম্যাচ খেলবে। শক্তিশালী দলটি জয় দিয়ে শুরু করতে চায় তাদের বিপিএল মিশন। 

সাজানো মামলা দিয়ে গ্রেফতার শিবিরকর্মী, ১০ বছর পর খালাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘দেশের বিপুলসংখ্যক যোগ্য চাকরিপ্রার্থীর অধিকার হরণের পথ তৈর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্মকর্তা–কর্মচারী নিয়োগ দে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা থেকে উচ্চশিক্ষা: বাংলাদেশের শিক্ষা বিস্তারে বাংলাদ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9