ফ্রান্সের সেরা এমবাপ্পে

০৭ জানুয়ারি ২০২৩, ১০:৩৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এমবাপ্পে

এমবাপ্পে © সংগৃহীত

ফ্রান্সের সব খেলায় সেরা খেলোয়াড় নির্বাচন করে আসছে ফরাসি সংবাদ মাধ্যম লেকিপ। পত্রিকাটি ১৯৪৬ সাল থেকে দেশটির সব খেলার মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচন করে আসছে। এবার ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে জিতেছেন ফ্রান্সের সেরা খেলোয়াড়ের পুরস্কার। 

লেকিপের এবারের চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। এর আগেও একবার পুরুস্কারটি ওঠে মেসির হাতে। ২০১১ সালে প্রথমবার পত্রিকাটির বিশ্বের সেরা খেলোয়াড়দের নির্বাচিত হয়েছিলেন তিনি।

মেসির ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে জিতেছেন ফ্রান্সের সেরা খেলোয়াড়ের পুরস্কার। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পে পেছনে ফেলেছেন স্বদেশি সতীর্থ ও ব্যালন ডি’অর–জয়ী রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমা ও ২০২২ শীতকালীন অলিম্পিকে দুটি সোনা জেতা বাইঅ্যাথলেট কুয়েনতিন ফিলো–মাইলেতকে।

তাদের এই কীর্তিও দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পের সামনে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। 

আরও পড়ুন: ‘মেসিই সেরা’

লেকিপের সম্পাদকীয় বিভাগের সাংবাদিকদের ভোটে এই পুরস্কারটি দেয়া হয়। সেরা নির্বাচনের র‌্যাঙ্কিং করা হয় গোপন ব্যালটে ভোটের ভিত্তিতে। ভোট দেয়ার সর্বশেষ তারিখ ছিল গত ২০ ডিসেম্বর। প্রত্যেক সাংবাদিক মনোনীত অ্যাথলেটদের মধ্যে পাঁচজনকে বেছে নিতে পারেন। প্রত্যেক সাংবাদিকের ব্যালটে প্রথম হওয়া খেলোয়াড় পান ৬ পয়েন্ট, দ্বিতীয় হওয়া খেলোয়াড় পান ৪ পয়েন্ট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হওয়া খেলায়াড় পান যথাক্রমে ৩, ২ ও ১ পয়েন্ট।

১৯৪৬ এরপর ১৯৭৫ সাল থেকে আরও একটি পুরস্কার সংযোজন করে তারা। ফ্রান্সের সেরা খেলোয়াড়ের সঙ্গে তারা দিতে শুরু করে চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস পুরস্কার। যার মানে বিশ্বের সব খেলার সেরাদের মধ্যে সেরা খেলোয়াড়ের মুকুট। এবারের পুরস্কারটি জিততে মেসি পেছনে ফেলেছেন ২০২২ সালে দুটি গ্র্যান্ড স্লাম (অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন) জেতা রাফায়েল নাদালকে। 

কোনো ফাইল যেন অফিসে পড়ে না থাকে: বাকৃবি উপাচার্য
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির আরও ১৮ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই কেমিক্যাল, আবেদন শেষ ১৫ ফেব্র…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আকাশ ছোঁয়ার আয়োজন!
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬