দুবাই টি-টোয়েন্টি লিগ পরিচালনার নেতৃত্বে সাইমন টফেল

০৭ জানুয়ারি ২০২৩, ০১:৫৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
দুবাই টি-টোয়েন্টি লিগ পরিচালনার নেতৃত্বে সাইমন টফেল

দুবাই টি-টোয়েন্টি লিগ পরিচালনার নেতৃত্বে সাইমন টফেল © ফাইল ছবি

কদিন পরেই পর্দা উঠতে যাচ্ছে দুবাই টি-টোয়েন্টি লিগের (আইএলটি-২০)। তারকা ক্রিকেটার তারকা ধারভাষ্যকারদের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালদের ক্ষেত্রেও বড় নামদের রেখেছে লিগ কর্তৃপক্ষ। 

আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ম্যাচ অফিসিয়ালদের নেতৃত্বে থাকবেন ৫ বারের আইসিসির পুরস্কার জেতা আম্পায়ার সাইমন টাফেল।

টাফেলের টিমে আছেন আকবর আলী খান, অ্যালেক্স ওয়াহরফ, লেজাইল রেইফার, মার্টিন সাগ্রেস, রিচার্ড ক্যাটেলব্রো, রড টাকার, রুচিরা পাল্লিয়াগুরুগে এবং শিজু মান্নিল। 

আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, মঈন আলিদের মতো ৮৪জন আন্তর্জাতিক তারকা খেলবেন এই টুর্নামেন্ট। এখানে থাকবেন ২৪ জন স্থানীয় ক্রিকেটারও। সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু শারজা, দুবাই ও আবুধাবিতে হবে টুর্নামেন্টটি। ১৩ জানুয়ারি শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে ১২ ফেব্রুয়ারি। 

টুর্নামেন্টে অংশ নেওয়া ছয়টি দল হলো- আবুধাবি নাইট রাইডার্স, ডেসার্ট ভাইপারস, দুবাই ক্যাপিটালস, গলফ জায়ান্টস, এমআই এমিরেটস ও শারজাহ ওয়ারিয়ার্স। শীর্ষ তারকাদের সঙ্গে আমিরাতের স্থানীয় ক্রিকেটারদের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলগুলো। খেলাগুলো দেখা যাবে বিশ্বের বিভিন্ন টিভি চ্যানেলেও।

ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সহায়তা চান ইবি শিক্ষার্থী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অর্ধশতাধিক ভুক্তভোগীর অভিজ্ঞতায় ছাত্রলীগের গেস্টরুম-গণরুম ন…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই পৌঁছে দিল আশা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডির সুযোগ দেওয়ার কথা ভা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি পরীক্ষায় নকল: ৯৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল, কারও নিষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভা নম্বর বৃদ্ধিকে চাকরির ‘নব্য কোটা’ আখ্যা দিল ডাকসু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9