মেসিকে বরণ করে নেইমারের টুইট

০৫ জানুয়ারি ২০২৩, ০১:৩৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মেসিকে বরণ করে নেইমারের টুইট

মেসিকে বরণ করে নেইমারের টুইট © সংগৃহীত

বিশ্বকাপ জয়ের পর বুয়েনস এইরেসে রাজকীয় সংবর্ধনা শেষে ছুটি কাটাতে নিজ শহর রোজারিওতে চলে যান মেসি। সেখানেই বড়দিন পালন ও নতুন বছরকে বরণ করেন। প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আনন্দঘন পরিবেশে পার্ক দ্য প্রাসে আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নেন তার ক্লাব সতীর্থরা। অনুশীলনে গিয়ে নেইমারদের সঙ্গে দেখা হয় মেসির। বিশ্বকাপজয়ী বন্ধুকে পেয়ে নেইমারের উচ্ছ্বাস ছিল দেখার মতো।

ব্রাজিল কাতার বিশ্বকাপের শেষ আট থেকে ছিটকে যায়। নেইমারের বিশ্বকাপ জয়ের স্বপ্ন আবারও ভেঙে যায়। কিন্তু ফ্রান্সকে হারিয়ে মেসির হাতে বিশ্বকাপ উঠতেই শুভেচ্ছা জানাতে দেরি করেননি নেইমার। টুইট করে মেসিকে তিনি শুভেচ্ছা জানান। আজও মেসিকে বরণ করে নেওয়ার ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে ভালোবাসা জানিয়েছেন নেইমার।

এক ভিডিওতে দেখা গেছে, অনুশীলনে নামার সময় মেসিকে দুই পাশে দাঁড়িয়ে গার্ড অব অনার দিয়ে বরণ করে নিয়েছে সতীর্থরা। তখন মেসির হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারকও। পরে স্মারক হাতে ছবি তোলেন মেসি।

আরও পড়ুন: মেসির রেকর্ড গড়া ছবির বিশ্বকাপ ট্রফিটি ভুয়া, মাঠে কীভাবে

সেখানে অন্যান্যদের মধ্যে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। মেসির সাক্ষাতে আনন্দ যেন ধরে রাখতে পারছিলেন না নেইমার। নেচেছেন মেসিকে নিয়ে। তাদের নাচের ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

তবে মেসির সঙ্গে দেখা হয়নি এমবাপ্পের। মেসি যখন ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিলেন, তখন ছুটিতে গেছেন এমবাপ্পে। যে কারণে দেখা হয়নি এ দুজনের।

ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সহায়তা চান ইবি শিক্ষার্থী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অর্ধশতাধিক ভুক্তভোগীর অভিজ্ঞতায় ছাত্রলীগের গেস্টরুম-গণরুম ন…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই পৌঁছে দিল আশা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডির সুযোগ দেওয়ার কথা ভা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি পরীক্ষায় নকল: ৯৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল, কারও নিষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভা নম্বর বৃদ্ধিকে চাকরির ‘নব্য কোটা’ আখ্যা দিল ডাকসু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9