আল নাসরের হয়ে এখনই মাঠে নামা হচ্ছে না রোনালদোর

০৫ জানুয়ারি ২০২৩, ০৯:২৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
আল নাসরের হয়ে এখনই মাঠে নামা হচ্ছে না রোনালদোর

আল নাসরের হয়ে এখনই মাঠে নামা হচ্ছে না রোনালদোর © সংগৃহীত

দি ফুটবল এসোসিয়েশন (এফএ) সাসপেনশনের (নিষেধাজ্ঞা) কারণে রোনালদোর আল- নাসরের হয়ে এখনই মাঠে নামা হচ্ছে না। বিশ্বকাপের আগে গত নভেম্বরে এ ফুটবল অ্যাসোসিয়েশন তাকে নিষেধাজ্ঞায় ফেলে। ৩৭ বছর বয়সী রোনালদো ইংল্যান্ড থেকে বিদায় নেওয়া সত্ত্বেও এখনও নিষেধাজ্ঞা বহাল থাকায় এখনই মাঠে নামা হচ্ছে না তার। 

তিনি ইউরোপ ছাড়েন গত ডিসেম্বরের শেষের দিকে। মূলত, এক এভারটন ভক্তের ফোন ভাঙার কারণে নিষেধাজ্ঞায় পড়েন সিআর-সেভেন। নিষেধাজ্ঞা না থাকলে বৃহস্পতিবার ক্রিশ্চিয়ানো রোনালদোর অভিষেক হতে পারতো আল-নাসরের হয়ে।

সংবাদ মাধ্যম ডেইলি মেইল দাবি করেছে ,পর্তুগাল আইকনকে ম্যানচেস্টার ইউনাইটেডের একজন খেলোয়াড় হিসেবে গত বছরের এপ্রিলে গুডিসন পার্কে একটি ম্যাচের পর মাঠের বাইরে যাওয়ার সময় এভারটন ভক্তের ফোন ভেঙে দেওয়ার পর তাকে দুই গেমের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।

একই সাথে চলতি সপ্তাহে সৌদি আরবে স্থানান্তর নিশ্চিত হওয়ার পর রোনালদো তার নতুন ক্লাবে প্রথম উপস্থিত হতে পারবেন কিনা- অনিশ্চয়তা ছিল তা নিয়েও।

সৌদি সংবাদপত্র আল-রিয়াদিয়াহ জানিয়েছে যে, সাসপেনশন ছাড়াও, রোনালদোকে বৃহস্পতিবার অভিষেক হতে বাধা দেওয়ার অন্যান্য কারণ রয়েছে। তার মধ্যে রয়েছে একজন বিদেশী খেলোয়াড়কে আল-নাসর ছেড়ে চলে যেতে হবে এবং ক্লাবের কাছ থেকে যোগ্যতার সার্টিফিকেট পেতে হবে। আর খেলোয়াড়দের বকেয়া মঞ্জুর করে সৌদি আরব ফুটবল ফেডারেশন (সাফ)। এ সংক্রান্ত সকল বিষয়ে ঝামেলা মিটলে তারপর মাঠে দেখা যাবে তাকে। 

অন্যদিকে, রোনালদোকে তার প্রথম উপস্থিতির আগে সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে সময় দেওয়া হবে বলেও জানিয়েছে কোচ রুডি গার্সিয়া। সবমিলিয়ে এখনই মাঠে নামছেন না রোনালদো। তাকে মাঠে দেখতে ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।

ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সহায়তা চান ইবি শিক্ষার্থী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অর্ধশতাধিক ভুক্তভোগীর অভিজ্ঞতায় ছাত্রলীগের গেস্টরুম-গণরুম ন…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই পৌঁছে দিল আশা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডির সুযোগ দেওয়ার কথা ভা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি পরীক্ষায় নকল: ৯৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল, কারও নিষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভা নম্বর বৃদ্ধিকে চাকরির ‘নব্য কোটা’ আখ্যা দিল ডাকসু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9