বিশ্বকাপ পদক ক্লাবকে দিলেন আর্জেন্টিনার তারকা দিবালা

০৫ জানুয়ারি ২০২৩, ০৯:২১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
দিবালা

দিবালা © সংগৃহীত

ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা জিতল আর্জেন্টিনা। চোট নিয়ে কাতার গেলেও আর্জেন্টিনার হয়ে মাঠে নামার সুযোগই পাননি পাওলো দিবালা। খেলার তেমন সুযোগ না হলেও দিবালা বিশ্বকাপজয়ী ফুটবলার। তবে সেমিফাইনাল ও ফাইনালে কিছু সময় খেলার সুযোগ মিলেছিল তাঁর। টাইব্রেকারে গোল করে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়েও অবদান রেখেছেন তিনি। ছুটি কাটিয়ে ক্লাবে ফিরেই দারুণ মহানুভবতার পরিচয় দিয়েছেন আর্জেন্টাইন ফুটবলার। নিজেদের বিশ্বকাপ জয়ের পদক দিয়েছেন রোমার জাদুঘরে।

ইতালিয়ান ক্লাব রোমা দিবালাকে বড় আয়োজন করে স্বাগত জানিয়েছিল। সমর্থকদের সামনে এভাবে উপস্থাপন হওয়া খুব কম ফুটবলারের ভাগ্যেই জুটে। এখানে ঐতিহাসিক অন্যান্য স্মারকের সঙ্গে সাধারণ ভ্রমণকারীরা দেখতে পাবেন দিবালার বিশ্বকাপ পদকটিও।

পদকটি অবশ্য পাকাপাকিভাবে দিয়ে দেননি দিবালা। এটি তিনি রোমার জাদুঘরে দিয়েছেন ‘ধার’ হিসেবেই। ক্লাব ছাড়লে ক্লাব কর্তৃপক্ষ পদকটি দিবালাকে ফিরিয়ে দিতে বাধ্য। এ ছাড়াও যেকোনো সময়ই এটি ফেরত নিতে পারবেন তিনি।

বিশ্বকাপের আগে রোমার জার্সিতে ১২টি ম্যাচ খেলেছেন দিবালা। গোল করেছেন ৭টি।

আরও পড়ুন: মেসিকে গার্ড অব অনার দিয়ে বরণ

দিবালা ক্লাবে ফিরেছেন বেশ আগেই। বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার অন্যান্য খেলোয়াড় যেমন উৎসবে মেতে নিজেদের ক্লাবে একটু দেরি করে ফিরেছেন, দিবালা তা করেননি। বরং ক্লাবের প্রয়োজনে নিজের ছুটি সংক্ষিপ্ত করেই ফিরেছেন তিনি। বেশ দ্রুতই ক্লাবের হয়ে অনুশীলনটাও শুরু করে দিয়েছেন।

গত জুলাই মাসে ফ্রি এজেন্ট হিসেবে জুভেন্টাস থেকে রোমায় নাম লেখান দিবালা। রোমায় তাঁকে দারুণভাবে বরণ করে নেওয়া হয়েছিল। পরিচয় করিয়ে দেওয়ার দিন হাজার হাজার সমর্থক জড়ো হয়ে দিবালাকে বরণ করেছিলেন।

রাজধানীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা
  • ১৯ মে ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানারআপ নজরুল বিশ্ববিদ…
  • ১৯ মে ২০২৬
‎জাবিতে সাংবাদিকদের হেনস্তা, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মে ২০২৬
ওসমানী মেডিকেলের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক আহমদ রিয়াদ চৌধুরী
  • ১৯ মে ২০২৬
বদলে যাচ্ছে র‌্যাবের কার্যক্রম, পাল্টাচ্ছে নামও
  • ১৯ মে ২০২৬
প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক তায়কোয়ান্দো রেফারি কোর্স…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081