মেসিকে গার্ড অব অনার দিয়ে বরণ

০৪ জানুয়ারি ২০২৩, ০৬:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
পিএসজিতে মেসিকে গার্ড অব অনার দিয়ে বরণ করে নেয় সতীর্থরা

পিএসজিতে মেসিকে গার্ড অব অনার দিয়ে বরণ করে নেয় সতীর্থরা © সংগৃহীত

বিশ্বকাপ জয়ের পর বুয়েনস এইরেসে রাজকীয় সংবর্ধনা শেষে ছুটি কাটাতে নিজ শহর রোজারিওতে চলে যান মেসি। সেখানেই বড়দিন পালন ও নতুন বছরকে বরণ করেন।

ছুটি শেষে মঙ্গলবার ব্যক্তিগত বিমানে রোজারিও থেকে ক্লাবের সঙ্গে যোগ দিতে প্যারিসে রওনা দেন কাতার বিশ্বকাপের এই সেরা খেলোয়াড়। ক্লাবে ফিরেই সতীর্থদের সঙ্গে হাত মেলান সাত বারের ব্যালন ডিঅর বিজয়ী এই মহাতারকা। এরপর নামেন অনুশীলনে।

এক ভিডিওতে দেখা গেছে, অনুশীলনে নামার সময় মেসিকে দুই পাশে দাঁড়িয়ে গার্ড অব অনার দিয়ে বরণ করে নিয়েছে সতীর্থরা। তখন মেসির হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারকও। পরে স্মারক হাতে ছবি তোলেন মেসি।

সেখানে অন্যান্যদের মধ্যে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। মেসির সাক্ষাতে আনন্দ যেন ধরে রাখতে পারছিলেন না নেইমার। নেচেছেন মেসিকে নিয়ে। তাদের নাচের ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

তবে মেসির সঙ্গে দেখা হয়নি এমবাপ্পের। মেসি যখন ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিলেন, তখন ছুটিতে গেছেন এমবাপ্পে। যে কারণে দেখা হয়নি এ দুজনের।

এদিকে মেসিকে সাদামাটাভাবে স্বাগত জানানো হয়েছে বলে অভিযোগ ভক্তদের। তাদের মতে, বিশ্ব চ্যাম্পিয়নকে স্বাগত জানানোর ধরনটা আরও রাজকীয় হতে পারত। এক মেসি–ভক্ত লিখেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নকে বরণ করে নিতে উদ্‌যাপন কোথায়?’ আরেকজনের মন্তব্য, ‘এমন সাদামাটা উদ্‌যাপন কেন!’ পরে অবশ্য ঠিকই রাজকীয়ভাবে বরণ করা হয় মেসিকে।

ট্যাগ: ফুটবল
রাজধানীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা
  • ১৯ মে ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানারআপ নজরুল বিশ্ববিদ…
  • ১৯ মে ২০২৬
‎জাবিতে সাংবাদিকদের হেনস্তা, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মে ২০২৬
ওসমানী মেডিকেলের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক আহমদ রিয়াদ চৌধুরী
  • ১৯ মে ২০২৬
বদলে যাচ্ছে র‌্যাবের কার্যক্রম, পাল্টাচ্ছে নামও
  • ১৯ মে ২০২৬
প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক তায়কোয়ান্দো রেফারি কোর্স…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081