ম্যারাডোনার সঙ্গে স্বর্গে ফুটবল খেলবেন পেলে!

৩০ ডিসেম্বর ২০২২, ০৮:৪৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
ম্যারাডোনার মৃত্যুর পরে পেলে তার অফিসিয়াল টুইটারে মন্তব্য করেছিলেন

ম্যারাডোনার মৃত্যুর পরে পেলে তার অফিসিয়াল টুইটারে মন্তব্য করেছিলেন © ফাইল ফটো

ফুটবল বিশ্বের দুই গ্রেট পেলে ও ম্যারাডেনা। যাদের ঝুলিতে রয়েছে রঙিন ফুটবলের বড় সাম্রাজ্য। যারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাকে করেছেন আলোকিত। দুই বছর আগে পৃথিবী ছেড়ে বিদায় নেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক দিয়েগো ম্যারাডোনা। এবার চলে গেলেন ব্রাজিলের তিনবারের বিশ্বকাপ জয়ী ফুটবলার পেলে। যারা পুরো নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। হয়তো তারা এখন আকাশেই ফুটবল নিয়ে ঝাঁপিয়ে পড়বেন!

দুই বছর আগে ম্যারাডোনার মৃত্যুর পর পেলে নিজেই বলেছিলেন, ‘একদিন আশা করছি স্বর্গে একসঙ্গে ফুটবল খেলবো আমরা।’ পেলে কী তখন জানতেন মাত্র দুই বছরের মধ্যে আকাশে পাড়ি জমাবেন তিনি। জীবন্ত এক কিংবদন্তীর শেষ বিদায় হবে।

কাতার বিশ্বকাপের সময় পেলে অসুস্থ হয়ে পড়লেও হয়তো সেখানে চূড়ান্ত শোকের ছায়া নামেনি। বিধাতা হয়তো বিশ্বকাপের রঙয়ে শোকের ছায়া নামতে দেননি। ডাক্তাররা তো তখন আশা ছেড়েই দিয়েছিলেন। কোনও কিছুই যে তার শরীরে কাজ করছিল না। শুধু ছিল সময়ের অপেক্ষা।

শেষ পর্যন্ত সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে।

তিনবার বিশ্বকাপ জিতেছিলেন  ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে। বিশ্বের আর কোনও খেলোয়াড়ের এমন বিড়ল রেকর্ড নেই। ১৯৫৮ সাল এবং ১৯৭০ সালের ফাইনালে গোলও করেছিলেন পেলে।

ব্রাজিল জাতীয় দল ছাড়াও সান্তোস ও নিউইয়র্ক কসমসসহ সব জার্সিতেই আলো ছাড়িয়েছেন ‘কালো মানিক’।  ১২শ’ এর ওপর গোল করে সবাইকে ছাড়িয়ে গেছেন। যেই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি।

পেলে খেলোয়াড়ী জীবন শেষে ব্রাজিলের ক্রীড়াপ্রতিমন্ত্রীও হয়েছিলেন। ব্রাজিলকে বিশ্ব জগতে চেনানোর পিছনে তার বড় অবদান রয়েছে।

রাজধানীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা
  • ১৯ মে ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানারআপ নজরুল বিশ্ববিদ…
  • ১৯ মে ২০২৬
‎জাবিতে সাংবাদিকদের হেনস্তা, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মে ২০২৬
ওসমানী মেডিকেলের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক আহমদ রিয়াদ চৌধুরী
  • ১৯ মে ২০২৬
বদলে যাচ্ছে র‌্যাবের কার্যক্রম, পাল্টাচ্ছে নামও
  • ১৯ মে ২০২৬
প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক তায়কোয়ান্দো রেফারি কোর্স…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081