অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসিসহ আর্জেন্টিনার ৫ ফুটবলার

২১ ডিসেম্বর ২০২২, ১০:১৩ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
বাসে যাওয়ার বিদ্যুতের তার মেসিদের সামনে চলে আসে

বাসে যাওয়ার বিদ্যুতের তার মেসিদের সামনে চলে আসে © ইন্টারনেট

আর্জেন্টিনায় উৎসবের মঞ্চে আঘাত হানতে যাচ্ছিল বড় দুর্ঘটনা। ছাদখোলা বাসে উদযাপনের সময় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছেন লিওনেল মেসিসহ পাঁচ তারকা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোরে ট্রফি নিয়ে দেশে ফেরে আর্জেন্টিনার ফুটবলাররা। তাদের ছাদখোলা বাসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

মেসিদের দেখতে বুয়েন্স আয়ার্সের রাস্তায় জড়ো হন লাখ লাখ মানুষ। বাসের ওপরের অংশে বসে ট্রফি হাতে মেসিরা দিচ্ছিলেন তাদের ভালোবাসার জবাব। সেখানে ছিলেন লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, মেসি, আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি।

আরো পড়ুন: মেসির ছবিতে সর্বকালের সর্বোচ্চ লাইকের রেকর্ড

নিচে সমর্থকদের দিকে সাড়া দিতে দিতে সামনে কি আছে খেয়াল করেননি। হুট করেই এসে পড়ে বৈদ্যুতিক তার। শেষ মুহূর্তে দ্রুত মাথা নামিয়ে তারা নিজেদের রক্ষা করেন। বাকিরা আঘাতমুক্ত থাকলেও পারেদেসের মাথায় হালকা চোট লেগেছে, ক্যাপটিও নিচে পড়ে যায়। মাথা না নামাতে পারলে বড় বিপদ ঘটত। নিচে ছিটকে পড়ে যেতে পারতেন তারা।

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা করবে কখন?
  • ১৯ মে ২০২৬
৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানের নামের সঙ্গে যুক্ত হলো ‘সরকারি’
  • ১৯ মে ২০২৬
চীনা বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা-বেইজিং ফেলোশিপ’ চালুর প্রস্তাব দি…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স রিলিজ স্লিপ…
  • ১৯ মে ২০২৬
গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যে, করুন আবেদন
  • ১৯ মে ২০২৬
উপাচার্যের হোয়াটসঅ্যাপ থেকে ছাত্রছাত্রীদের কাছে টাকা চেয়ে ব…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081