মেসির ছবিতে সর্বকালের সর্বোচ্চ লাইকের রেকর্ড

২১ ডিসেম্বর ২০২২, ০৮:১৬ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
লিওনেল মেসির রেকর্ড গড়া ছবি

লিওনেল মেসির রেকর্ড গড়া ছবি © ইনস্টাগ্রাম

কাতার বিশ্বকাপে রেকর্ডের নতুন বই খুলে বসেছেন মেসি। অনেক প্রথমের মালিক এখন তিনি। একমাত্র ফুটবলার হিসেবে দুটি গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়েছেন। ৩৬ বছর পর শিরোপা জিতেছে আর্জেন্টিনা। রাজধানী বুয়েন্স এইরেসে লাখো ভক্ত জড়ো হয়েছেন। উৎসবের ক্ষণ এনে দিয়েছেন মেসি।

ফাইনালে জয়ের পর অধিনায়ক হিসেবে লিও উচিয়ে ধরেন শিরোপা। ওই ছবি দেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেই ছবিও নতুন ইতিহাস পড়েছে। ভেঙেছে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইকের ছবির রেকর্ড। এ পর্যন্ত মেসির শিরোপা উচিয়ে ধরার ইনস্টাগ্রাম পোস্টে লাইক পড়েছে ৬৭ মিলিয়নের বেশি। নির্দিষ্ট করে বললে ছয় কোটি ৭২ লাখ ৬৩ হাজার ১২২টি।

এর আগে ইনস্টাগ্রামের কোন পোস্টে ৬০ মিলিয়নের বেশি রিঅ্যাকশন পড়েনি। নতুন রেকর্ড গড়ার পথে ভেঙেছেন ডিমের রেকর্ড। এর আগে ডিমের একটি ছবিতে ৫৬ মিলিয়ন লাইক পড়েছিল। ছবিটা ছাড়া হয়েছিল ‘ওয়াল্ড রেকর্ড এগ’ নামের অ্যাকাউন্ট থেকে।

২০১৯ সালের ৪ জানুয়ারি ওই পোস্ট করা হয়। ভেরিফাইড আকাউন্ট থেকে মাত্র একটি পোস্িই করা হয়েছে এ পর্যন্ত। সেটিও ডিমের। মেসির ছবিটিতে এ পর্যন্ত কমেন্টস করা হয়েছে ১৮ লাখ ৩১ হাজার ৬২৭টি।

এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষার রুটিন দুয়েক দিনের মধ্যে
  • ০১ নভেম্বর ২০২৬
এইচএসসি শেষের আগেই না ফেরার দেশে রোজান, ফল দেখে কাঁদলেন বাবা
  • ০১ নভেম্বর ২০২৬
বনানী থেকে মেজর (অব.) হাফিজ গ্রেপ্তার
  • ০১ নভেম্বর ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আইইইই কনফ…
  • ০১ নভেম্বর ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০১ নভেম্বর ২০২৬
থানা হাজতে বসে এইচএসসি পাসের খবর পেলেন শাহরিয়ার
  • ০১ নভেম্বর ২০২৬