জন্মদিনে অবসরের ঘোষণা করিম বেনজেমার

১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
করিম বেনজেমা

করিম বেনজেমা © ফাইল ছবি

বিশ্বকাপ ফাইনালের আগে করিম বেনজেমাকে ঘিরে শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। জন্মদিনে সে গুঞ্জনই যেন সত্যি হলো। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। -খবর হিন্দুস্তান টাইমসের

সোমবার (১৯ ডিসেম্বর) নিজের ৩৫তম জন্মদিনে বেনজেমা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ‘আজকের এই অবস্থানে আসার পথে আমি চেষ্টা করেছি এবং তাতে ভুলও হয়েছে। সবকিছুর জন্য আমি গর্বিত। তিনি আরও লিখেন, ‘আমি আমার গল্পটা লিখেছি এবং ফ্রান্সের হয়ে এখানেই এর ইতি।’

গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেনজেমা। বিশ্বকাপের আগেই জেতেন বেলন ডি’অর। পরে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ খেলতে কাতারের দোহায়ও যান বেনজেমা। কিন্তু অনুশীলনে চোট পেয়ে ছিটকে যান প্রতিযোগিতা থেকে।

আরও পড়ুন: সামাজিক উন্নয়নে অবদান রাখার পুরস্কার পেলেন সাদিও মানে

তাই এবারের বিশ্বকাপে ইনজুরির কারণে খেলা হয়নি তার। তবে কাগজে-কলমে দলের সঙ্গেই ছিলেন তিনি। রোববার (১৮ ডিসেম্বর) আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে বেনজেমার খেলার সম্ভাবনা দেখা দিলেও সে সুযোগ তাকে দেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। সেই রাগেই জাতীয় দল থেকে অবসর নিয়ে নিলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

ফ্রান্সের হয়ে ৯৭ ম্যাচে ৩৭ গোল  করেছেন ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। মাঠের বাইরের নানা ঘটনায় বিতর্কিত হয়েছিলেন বেনজেমা। জড়িয়েছিলেন নারীঘটিত কেলেঙ্কারিতেও। জাতীয় দল থেকে নিষিদ্ধ ছিলেন পাঁচ বছরেরও বেশি সময়। 

ট্যাগ: ফুটবল
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence