প্রথম টেস্টে জয়ের লক্ষ্যে মাঠে শান্ত-জাকির, দরকার ৪৩৩ রান

১৭ ডিসেম্বর ২০২২, ০৯:৪০ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
প্রথম টেস্টে জয়ের লক্ষ্যে মাঠে শান্ত-জাকির

প্রথম টেস্টে জয়ের লক্ষ্যে মাঠে শান্ত-জাকির © সংগৃহীত

জয়ের লক্ষ্য নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। দুই টাইগার ওপেনার নাজমুল হাসান শান্ত ও অভিষিক্ত জাকির হাসান ক্রিজে আছেন। আগের দিন শেষ বেলার মতোই চতুর্থ দিনের শুরুতে দৃঢ়তা দেখাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। মোহাম্মদ সিরাজকে পরপর দুটি বাউন্ডারি মেরে দলের রান পঞ্চাশে নিয়ে গেছেন শান্ত, ৯৩ বলে। চলতি বছর নয় টেস্টে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের এটি কেবল দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়া জুটি।

চট্টগ্রামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪০৪ রান সংগ্রহ করেছিল ভারত। জবাবে টাইগাররা নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই অলআউট হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে লোকেশ রাহুলের দল। ফলে বাংলাদেশের সামনে জয়ের জন্য ৫১৩ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়।

এদিকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড ৪১৮ রান। আর টাইগাররা কখনোই ২১৫ রানের বেশি তাড়া করে টেস্ট জেতেনি। এ ছাড়া ড্রয়ের ম্যাচে সাকিবরা সর্বোচ্চ ১৪২ ওভার খেলেছিল। তাই ভারতের সঙ্গে ড্র করতে হলেও খেলতে হবে অনন্ত ১৮০ ওভার।

মুশফিকুর রহিম ও সাকিব আর হাসানের জন্য এই পরিস্থিতি কিংবা বাস্তবতা, নতুন নয় কিছুই। তবে এমন কঠিন চ্যালেঞ্জে স্মরণীয় কোনো ইনিংস খেলা বা বড় কোনো সেঞ্চুরিতে প্রতিপক্ষের ঘাম ঝরানো, এমন কিছু দুজনের কারও ক্যারিয়ারে নেই খুব একটা।

মুশফিক নিজের সবশেষ দুই টেস্টেই করেছেন সেঞ্চুরি। ক্যারিয়ারে তার ডাবল সেঞ্চুরি আছে তিনটি। কিন্তু সত্যিকারের বিশ্বমানের টেস্ট ইনিংস খুব বেশি নেই। তার ক্যারিয়ারের পরিচায়ক হয়ে ওঠা, বিশ্ব ক্রিকেটকে সত্যিকার অর্থে নাড়া দেওয়া একটি ইনিংস খেলার সুযোগ আবারও আছে তার সামনে এই টেস্টে।

প্রায় সাড়ে ৫ বছর ধরে টেস্ট সেঞ্চুরির স্বাদ পান না সাকিব আল হাসান। এই টেস্টে চোটের কারণে তিনি বোলিং করতে পারেননি প্রথম দিনের পর। ব্যাট হাতে প্রথম ইনিংসে আউট হয়েছেন দৃষ্টিকটূভাবে। অধিনায়কের জন্য এই ম্যাচে ছাপ রাখার শেষ সুযোগ চতুর্থ ইনিংসের ব্যাটিং।

আরও পড়ুন: ভাঙা হৃদয়ে সান্ত্বনার লড়াইয়ে ক্রোয়েশিয়া-মরক্কো

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৩৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। তবে এদিন স্কোরবোর্ডে আর মাত্র ১৭ রান যোগ করতেই ১৫০ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।

ইনিংসে সর্বোচ্চ ২৮ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। এ ছাড়া শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া মেহেদি হাসান মিরাজ ২৫ রান করেন। ভারতের পক্ষে বোলিংয়ে কুলদ্বীপ যাদব ৫ ও মোহাম্মদ সিরাজ ৩ উইকেট নেন।

বাংলাদেশকে ফলো অনে ফেলার সুযোগ থাকলেও তা না করে আবারও ব্যাটিংয়ে নামে ভারত। এবার টাইগার বোলারদের কোনো পাত্তা না দিয়ে ওপেনার শুভমান গিল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। এছাড়া আগের ইনিংসের সর্বোচ্চ ৯০ রান সংগ্রাহক চেতেশ্বর পূজারাও শতকের দেখা পান। ফলে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9