‘শ্রীলঙ্কার অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখবে এলপিএল’

১৫ ডিসেম্বর ২০২২, ০৬:৫৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
লোগো

লোগো © ফাইল ছবি

সাম্প্রতিককালে অর্থনৈতিক দুরবস্থা ও রাজনৈতিক অস্থিরতায় কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে শ্রীলংকা। ধীরে ধীরে সেই ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করছে দেশটি। সেই যাত্রায় গুরত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে লংকান প্রিমিয়ার লিগ। এমনটিই মনে করেন দেশটির তারকা ক্রিকেটার থিসারা পেরেরা।

লংকান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংসের অধিনায়ক থিসারা পেরেরা। পেরেরার মতে লংকান লিগের চলমান তৃতীয় আসর শ্রীলংকার অর্থনীতি ও ভ্রমণ পিপাসুদের উতসাহিত করবে।  

২০২২ সালের এলপিএল শুরুতে আগষ্টে হওয়ার কথা ছিল। কিন্ত অর্থনৈতিক দুর্যোগে সেটি গত মাসে স্থগিত করতে হয়। থিসারা পেরেরা বলেন, ‘শ্রীলংকা সবসময়ই ক্রিকেটীয় ঐতিহ্য ও আবেগের জন্য গর্ব করে এসেছে। দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে ও আন্তর্জাতিক ভ্রমণ বাড়াতে এই লিগ উন্নতি সাধকের ভূমিকা নিয়ে আসবে।’

পেরেরা আরও বলেন, ‘প্রতিদিনই বড় একটা সংখ্যার দর্শক স্টেডিয়ামে খেলা দেখতে আসছেন, যা খেলাটার প্রতি তাদের ভালোবাসারই প্রমাণ দেয়। আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি, যাতে সেই দর্শকেরা উপভোগ্য সময় কাটিয়ে হাসিমুখে ঘরে ফিরতে পারে।’

আরও পড়ুন: শ্রীলংকার মতো অবস্থা ঠেকাতে প্রবাসী, কৃষক ও শেখ হাসিনাই যথেষ্ট

শ্রীলংকায় এলপিএলের প্রভাব নিয়ে কথা বলেন অনিল মোহন, এলপিএলের প্রচারণার সঙ্গে জড়িত আইপিজি গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর।

অনিল বলেন, ‘আমরা শ্রীলংকার সর্বোচ্চ প্রচারণা চাই এবং দেশটির অর্থনীতিতেও ভালোভাবে প্রভাব রাখতে চাই। আমি আত্মবিশ্বাসী লিগটি শ্রীলংকায় বিদেশি ভ্রমণ বাড়াতেও সাহায্য করবে। আমি দুর্দান্ত একটি এলপিএল টুর্নামেন্ট দেখতে মুখিয়ে আছি, যেটি প্রত্যাশা অনুযায়ী দেশ ও বিদেশের দর্শকের আকর্ষণ আদায় করে নিতে সক্ষম হবে।’

নতুন প্রতিভার সন্ধানে কীভাবে লিগটি সাহায্য করে তা নিয়েও থিসারা পেরেরা বলেন, ‘শ্রীলংকান তরুণ ক্রিকেটারদেরকে বিশ্বমঞ্চে নিজেদের দক্ষতা ও প্রতিভা দেখানোর সুযোগ করে দিয়েছে এলপিএল। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগেই লিগটি আন্তর্জাতিক ক্রিকেটের কিছুটা স্বাদ দিবে তরুণ ক্রিকেটারদের। আমি নিশ্চিত আমরা দারুণ কিছু ক্রিকেটারদের শ্রীলংকান জার্সিতে সামনে দেখতে পাব।’

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9