ফাইনালে ওঠার জন্য আমার জীবনের সেরা খেলাটা খেলতে চাই: মদ্রিচ

১৩ ডিসেম্বর ২০২২, ০১:২৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
লুকা মদ্রিচ

লুকা মদ্রিচ © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। গত বিশ্বকাপে এই ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় হার হজম করতে হয়েছিল আর্জেন্টিনাকে। ফলে এবার ফাইনালে ওঠার লক্ষ্যের পাশাপাশি প্রতিশোধের লক্ষ্যও থাকবে মেসিদের। তবে ক্রোয়েশিয়াও তৈরি আর্জেন্টিনার বিরুদ্ধে নামতে। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ব্রাজিলকে ছিটকে দিয়ে এবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষে লাতিন আমেরিকার আর এক পরাশক্তি আর্জেন্টিনা। ম্যাচের আগে প্রাণভোমরা লুকা মদ্রিচ জানালেন, ফাইনালে ওঠার জন্য আমার জীবনের সেরা খেলাটা খেলতে চাই।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। 

সেই ম্যাচের আগে আরটিভিইকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রোটদের মাঝমাঠের প্রাণভোমরা লুকা মদ্রিচ জানালেন, মেসিদের বিরুদ্ধে তাদের জীবনের সেরা ম্যাচ খেলবেন। জীবন দিয়ে লড়বেন। আর্জেন্টিনা একটি বড় দল। আমরা চেষ্টা করবো টুর্নামেন্টের সেরা খেলা খেলতে, এটি আমাদের জীবনের ম্যাচ। এটা যথেষ্ট হবে ফাইনালে যাওয়ার জন্য।

মদ্রিচ ভালো করেই জানেন, এই ম্যাচে তাদের জন্য সবচেয়ে বড় বাধা লিওনেল মেসি। গ্রুপ থেকে সেমিফাইনাল পর্যন্ত আসতে মেসির গোলের অবদান ৪৬ শতাংশ। এতেই বোঝা যায় বাকি ১০ জনের সমান খেলেছেন মেসি। 

আরও পড়ুন: রোনালদো সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া উপহার: কোহলি

তবে মদ্রিচও কম যাননি, ৩৫ বছরের বেশি বয়সী এই মিডফিল্ডার সেমিফাইনাল পর্যন্ত ৪৮৫ মিনিট খেলে গড়েছেন রেকর্ড। মদ্রিচ বলেন, 'আমি খেলার জন্য মুখিয়ে আছি। কিন্তু একজন ফুটবলারের বিরুদ্ধে নয়। অবশ্যই মেসি একজন দুর্দান্ত খেলোয়াড়। তাকে আটকে রাখাই আমাদের জন্য বড় সমস্যা। কিন্তু আমরা প্রস্তুত আমাদের সেরাটা দেওয়ার জন্য।

বিগত বেশ কয়েক বছর ধরে রিয়াল মাদ্রিদে দাপটের সাথে খেলেছেন মদ্রিচ। রিয়াল মাদ্রিদ তারকার সামনে এবার আরও বড় চ্যালেঞ্জ। 

পাবনায় কোরবানীর হাট মাতাবে ৪০ মণের বাহারাম বাদশাহ, খায় কলা-…
  • ১৯ মে ২০২৬
বেসরকারি হাসপাতালে হামের রোগী ভর্তি না করার অভিযোগ স্বাস্থ্…
  • ১৯ মে ২০২৬
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার
  • ১৯ মে ২০২৬
ডিজিডিএ মহাপরিচালককে ঢাবি ফার্মেসি অনুষদের সংবর্ধনা
  • ১৯ মে ২০২৬
জুলাই গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে বেরোবিতে প্রতিবাদ সমাবেশ
  • ১৯ মে ২০২৬
ম্যানচেস্টার সিটি ছাড়ছেন গার্দিওলা 
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081