কাতার বিশ্বকাপে দুর্নীতি, গ্রেপ্তার হলেন ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট

১০ ডিসেম্বর ২০২২, ০৭:০৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM

© সংগৃহীত

ইউরোপীয় পার্লামেন্টের ইভা কাইলি নামে এক ভাইস প্রেসিডেন্টকে কাতার বিশ্বকাপ ফুটবলের জন্য ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) বেলজিয়াম পুলিশ বিশ্বকাপ আয়োজনে ঘুষ গ্রহণের অভিযোগে ব্যাপক তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করে।

বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের আয়োজক দেশ কাতার। গত ২০ নভেম্বর শুরু হওয়া আসর এখন প্রায় শেষের দিকে। কাতার বিশ্বকাপ শুরুর কয়েক বছর আগেই ওঠে দুর্নীতির অভিযোগ। এ অভিযোগ একদিকে যেমন কাতারের বেরুদ্ধে, তেমনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধেও।

আরও পড়ুন: ব্রাজিল দলকে বিদায় বলে দিলেন কোচ তিতে

কাতারের বিরুদ্ধে অভিযোগ, দেশটি লাখ লাখ ডলার ঘুষ দিয়ে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হয়েছে। এসব অভিযোগ নিয়ে সেই শুরু থেকেই তদন্ত চলছে। এমনই একটি অভিযোগ নিয়ে তদন্ত করছে বেলজিয়ামের ফেডারেল জুডিশিয়াল পুলিশ (পিজেএফ)।

বেলজিয়ামের জাতীয় দুর্নীতি দমন সংস্থা সেন্ট্রাল অ্যান্টি-করাপশন অফিস এক বিবৃতিতে বলেছে, ফেডারেল জুডিশিয়াল পুলিশের সন্দেহ, ‘উপসাগরীয় একটি দেশ’ অর্থ ও উপহারের মাধ্যমে তৃতীয় কোনো গোষ্ঠীর মাধ্যমে ইউরোপীয় পার্লামেন্টের এমপিদের (এমইপি) প্রভাবিত করার চেষ্টা করেছিল।

সেই সন্দেহ থেকে ব্যাপক তদন্ত শুরু করে বেলজিয়ামের ফেডারেল জুডিশিয়াল পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে, তদন্তের অংশ হিসেবে রাজধানী ব্রাসেলসসহ বেশ কয়েকটি শহরে অন্তত ১৬টি তল্লাশি অভিযান চালানো হয়।

এসব অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য ইভা কাইলিসহ মোট চারজনকে আটক করা হয়। গ্রিসের রাজনীতিক কাইলি ইউরোপীয় পার্লামেন্টের ১৪ জন ভাইস প্রেসিডেন্টের একজন। এদিকে দুর্নীতির অভিযোগে আটক হওয়ার পরই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? কি, রাগ করলা?
  • ১৯ মে ২০২৬
ভূমি সেবা সহজীকরণে এনএসইউতে ল্যান্ড সার্ভিস ফেয়ার ও কুইজ প…
  • ১৯ মে ২০২৬
ভাইরাল ভিডিও দেখেছে ১ কোটি ৬০ লাখ মানুষ, যা বললেন ঈমান
  • ১৯ মে ২০২৬
‘শয়তানির ছলে’ বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বাজে মন্তব্য, ফাঁসলেন …
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081