ব্রাজিল দলকে বিদায় বলে দিলেন কোচ তিতে

১০ ডিসেম্বর ২০২২, ১০:৪৭ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
ব্রাজিল জাতীয় দলের কোচ তিতে

ব্রাজিল জাতীয় দলের কোচ তিতে © ইন্টারনেট

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে এবারও ব্রাজিলের হেক্সা মিশন সফল হলো না। দলের এমন বিদায়ের পর পদত্যাগ করেছেন কোচ তিতে। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে ম্যাচে অতিরিক্ত সময়ে ১-১ গোলে শেষ হয়। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় ফুটবলের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের হারের পরই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিতে। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এখানেই এ চক্রের সমাপ্তি এখানেই। গোল ডটকম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তিতে বলেন, দেড় বছর আগে যা বলেছি, বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ব, সে কথা থেকে সরে আসছি না। নাটকের প্রয়োজন নেই। আরও অনেক পেশাদার মানুষ আছেন যারা আমার জায়গায় আসতে পারেন। এখানেই এ চক্রের সমাপ্তি।

৬১ বছর বয়সী তিতে ২০১৬ সালে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন। ২০১৯ সালে দলকে কোপা আমেরিকা জেতান। তবে ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয়। এবারও কোয়ার্টারেই বিদায় নিতে হলো সেলেসাওদের।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬