সেমিতে যেতে আজ আর্জেন্টিনার সামনে নেদারল্যান্ড বাধা

০৯ ডিসেম্বর ২০২২, ০৯:২১ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
আজ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে নামবে আর্জেন্টিনা

আজ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে নামবে আর্জেন্টিনা © ইন্টারনেট

সেমিফাইনালে যাওয়ার পথে লিওনেল মেসির আর্জেন্টিনার সামনে এখন নেদারল্যান্ড বাধা। তাদেরকে হারাতে পারলে কাপ জয়ের পথে আরও একধাপ এগিয়ে যাবে তারা। আজ রাত ৯টায় মুখোমুখি হচ্ছে দুই দল। কোয়ার্টার ফাইনালের দলগুলোর পার্থক্য থাকে কম। ম্যাচ ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিট পার করে গড়াতে পারে টাইব্রেকারে। নেদারল্যান্ডসের বিপক্ষে অত দূর যেতে দিতে চায় না আর্জেন্টিনা।

দ্বিতীয় রাউন্ডে দুটি ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে। জাপান-ক্রোয়েশিয়ার ও মরক্কো-স্পেনের ম্যাচ দুটি ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। টাইব্রেকার লড়াই ছিল একপেশে। ক্রোয়েশিয়ার বিপক্ষে চারটি শেটর তিনটিই মিস করে জাপান। মরক্কোর বিপক্ষে প্রথম তিন শটের সব কটিই মিস করেছে স্পেন। স্পেন কোচ লুইস এনরিকে বলেছিলেন, পেনাল্টিকে তিনি ভাগ্যের বদলে দক্ষতা মনে করেন। খেলোয়াড়দের তিনি হাজারবার পেনাল্টি-প্রস্তুতি নিতে বলেছিলেন।

তবে প্রস্তুতি কাজে লাগেনি, স্পেনের বিপক্ষে মরক্কো ও জাপানের বিপক্ষে ক্রোয়েশিয়াকে জিততে চার শটের বেশি নিতে হয়নি। সর্বশেষ ফাইনালে ওঠার সময় আর্জেন্টিনাও টাইব্রেকারে জিতেছিল।

২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যবধানে জয় পান মেসিরা। এবারও সামনে নেদারল্যান্ডস। তবে টাইব্রেকার এড়াতে চায় আর্জেন্টিনা। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেন, অনুশীলনে পেনাল্টির প্রস্তুতি নেওয়া হয়। তবে ম্যাচে কিক নেওয়া ভিন্ন ব্যাপার। ওই টাইব্রেকার পর্যন্ত যেন যেতে না হয়। এর আগেই পার হওয়ার আশা তার।

পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950