অস্ট্রেলিয়ার বিপক্ষে ডি মারিয়ার খেলা অনিশ্চিত

০৩ ডিসেম্বর ২০২২, ০৩:২২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
 ডি মারিয়া

ডি মারিয়া © সংগৃহীত

সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। আজ থেকে শুরু হচ্ছে নকআউট পর্ব। প্রথম দিনে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ। এ ম্যাচের আগে আর্জেন্টাইন শিবিরে দুশ্চিন্তার ছায়া দলের সবচেয়ে ‍গুরুত্বপূর্ণ খেলোয়াড় অ্যাঞ্জেলো ডি মারিয়াকে নিয়ে। 

আজ শনিবার (৩ ডিসেম্বর) রাত ৯টায় প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র আর রাত ১টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ডি মারিয়া। এরপরই তাকে নিয়ে শঙ্কা তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটি খেলতে পারবেন কিনা। আর্জেন্টাইন অধিকাংশ গণমাধ্যমের দাবি শেষ ষোলোর এ ম্যাচটি মিস করতে যাচ্ছেন ডি মারিয়া। তবে অফিসিয়াললি কিছুই জানায়নি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। 

শুক্রবার (২ ডিসেম্বর) দলের কোচ লিওনেল স্কালোনিকে কথা বলতে হয়েছে এ বিষয় নিয়ে। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া ম্যাচের আগে কোচের কাছে সাংবাদিকরা জানতে চান, ডি মারিয়া আসলে কতটা ফিট আছেন?

জবাবে স্কালোনি কিছুই পরিষ্কার না করেবলেন, গতকাল ছিল অস্ট্রেলিয়াকে নিয়ে বিশ্লেষণ করার দিন। আজ বিকেলে আমরা অনুশীলনের পর পরিষ্কার একটা ধারণা পাব। অনুশীলনের পর দল নিয়ে সিদ্ধান্ত নেব। ডি মারিয়া এবং অন্য খেলোয়াড়রা কতটা ফিট, দেখে দল করব। যদি সে (ডি মারিয়া) ফিট হতে পারে, খেলবে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডি মারিয়ার খেলা অনিশ্চিত

কোচের কথায় পরিষ্কার, ডি মারিয়ার ফিটনেস নিয়ে এখনও সংশয় রয়ে গেছে। লেফটব্যাক মার্কুস আকুনাকেও পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে বদলি করেছিলেন কোচ। তবে স্কালোনি জানালেন, অন্য কোনো সমস্যা নয়, হলুদ কার্ডের কারণেই তিনি তুলে নিয়েছিলেন আকুনাকে।

ফিফার সূচি নিয়ে এ দিনও ক্ষুব্ধ ছিলেন স্কালোনি। আলবেসিলেস্তা কোচ বলেন, অস্ট্রেলিয়া গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করেছে। তাদের খেলা ছিল সন্ধে ৬টায় (কাতারের সময় অনুযায়ী)। আমরা প্রথমে শেষ করেছি, আমাদের আগের ম্যাচ ছিল রাত ১০টায়। ভোর ৪টায় ঘুমাতে গিয়েছি আমরা। ৪৮ ঘণ্টা পরে আবার একটা ম্যাচে নামতে হলে তার প্রভাব তো পড়বেই। খুবই কঠিন হচ্ছে এ বারের বিশ্বকাপে খেলা। আগের দিন কী হল (জার্মানি এবং বেলজিয়ামের ছিটকে যাওয়া) আমরা সবাই জানি। তবে এখন আর অবাক হচ্ছি না।

এর আগে, ২০১৪ সালে বিশ্বকাপের ফাইনালে চোটের কারণে দল থেকে ছিটকে যান এই তারকা খেলোয়াড়। তার অনুপস্থিতিতে ১-০ গোলে জার্মানির কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভ্রষ্ট হয়ে যায় আলবেসিলেস্তেদের। 

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081