২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলবে বাংলাদেশ

২২ নভেম্বর ২০২২, ০১:৩৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM

© ফাইল ছবি

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে ১২টি দল। অর্থাৎ এসব দল মূলপর্বে খেলবে। ১২ দলের দুটি—স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটটি দলও গত ৬ নভেম্বর নিশ্চিত করে ফেলেছে এই বিশ্বকাপে খেলার। এসব দলগুলো হলো-নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

ওই ১০ দলের বাইরে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সুযোগ পাবে আরও দুটি দল। দল দুটি হলো-বাংলাদেশ ও আফগানিস্তান। গত ১৪ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশের মধ্যে থাকায় ২০২৪ বিশ্বকাপ খেলা নিশ্চিত হল বাংলাদেশের। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে সরাসরি জায়গা আফগানিস্তানও। গত ১৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে ছিল ৯-এ আর আফগানিস্তানের ১০-এ।

গতকাল সোমবার আইসিসি জানিয়েছে, ২০২৪ সালে ২০টি দল খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। সব ক’টি দলকে ভাগ করে হবে চারটি গ্রুপে। প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। এই গ্রুপগুলি থেকে দু’টি করে দল উঠবে সুপার ৮ পর্বে। সেখানে দলগুলিকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। আবার একে অপরের বিরুদ্ধে খেলবে দলগুলি। সেখান থেকে সেমিফাইনালে উঠবে চারটি দল। ২০২১ এবং ২০২২ সালে সুপার ১২ পর্বে খেলত দলগুলি। সেখান থেকে সেমিফাইনালে উঠত চারটি দল।

আইসিসি আরও জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে। সেই কারণে এই দু’টি দল পরের বিশ্বকাপে খেলবে। আরও ১০টি দলও যোগ্যতা অর্জন করে ফেলেছে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। তারা হল ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ। বাকি ৮টি দল যোগ্যতা অর্জন পর্বে খেলে আসবে।

ইউরোপ থেকে দু’টি দল, আফ্রিকা থেকে দু’টি দল, এশিয়া থেকে দু’টি দল, আমেরিকা থেকে একটি দল এবং পূর্ব এশিয়া থেকে একটি দল যোগ্যতা অর্জন করবে। মোট ২০টি দলের বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলতেই এমন পরিবর্তন বলেই মনে করা হচ্ছে। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড। মেলবোর্নে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দেয় পাকিস্তান।

যাদের ২০২৪ বিশ্বকাপ খেলা নিশ্চিত

স্বাগতিক: ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র

২০২২ বিশ্বকাপের সেরা আট দল: নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে: বাংলাদেশ ও আফগানিস্তান

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনু…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9