বিশ্বকাপের সাড়ে ২৯ লাখ টিকিট বিক্রি

২১ নভেম্বর ২০২২, ০৪:৩১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
ফুটবল বিশ্বকাপ

ফুটবল বিশ্বকাপ © ফাইল ফটো

উদ্বোধনী দিন পর্যন্ত ফুটবল বিশ্বকাপের ২৯ লাখ ৫০ ম্যাচ টিকিট বিক্রির খবর জানিয়েছে ফিফা। বিশ্বকাপের সুবাদে গত চার বছরে ফিফা আয়ও বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ কোটি ডলার (বাংলাদেশি মূল্যমানে ৭৭ হাজার ৬৯০ কোটি টাকা)।

গতকাল রোববার ফিফার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, উদ্বোধনী দিন পর্যন্ত ম্যাচের ২৯ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি হয়েছে। নেতিবাচক প্রচারণার পরও কাতার বিশ্বকাপ নিয়ে মানুষের আগ্রহ যে খুব বেশি কমেনি তারই প্রমাণ এটা।

২০১৮ রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে পুরো টুর্নামেন্ট জুড়েই ২৪ লাখ টিকিট বিক্রি হয়েছিল। ম্যাচ সংখ্যা সমান হওয়ার পরও কাতারে প্রথম দিনের পরই টিকিট বিক্রির এ সংখ্যা বলছে, এবার আয়ের নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ফিফা।

ফিফার কর্মকর্তা বলেছেন, কাতার থেকেই সবচেয়ে বেশি টিকিট কেনা হয়েছে। এরপরই আছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, ফ্রান্স, ভারত ও ব্রাজিল।

এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই বছরের শেষ নাগাদ চার বছর মেয়াদে ফিফার আয় ৭৫০ কোটি ডোলার হবে। যা চার বছর আগে প্রত্যাশিত আয়ের চেয়ে ১০০ কোটি ডলার বেশি।

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনু…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9