ওডিআই ক্রিকেটে একাই করলেন ২৭৭ রান, বিশ্বরেকর্ড গড়া কে এই ব্যাটার?

২১ নভেম্বর ২০২২, ০৩:২৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
নারায়ণ জগদীশন

নারায়ণ জগদীশন © সংগৃহীত

বিশ্বরেকর্ড করলেন ভারতের তামিলনাড়ুর ব্যাটার নারায়ণ জগদীশন। ভারতের ঘরোয়া এক দিনের ক্রিকেট (ওডিআই) প্রতিযোগিতা বিজয় হজারে ট্রফিতে ২৭৭ রান করলেন তিনি। সব মিলিয়ে বিশ্বের যাবতীয় এক দিনের ম্যাচে (ঘরোয়া এবং আন্তর্জাতিক) এক ইনিংসে এত রান আর কারও নেই।

সোমবার বিজয় হজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলেছেন জগদীশন। মেরেছেন ২৫টি চার ও ১৫টি ছক্কা। এর আগে এই রেকর্ড ছিল এডি ব্রাউনের দখলে। ২০০২ সালে সারের হয়ে গ্লামোরগনের বিরুদ্ধে ১৬০ বলে ২৬৮ রান করেছিলেন তিনি। তিন নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০১৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭৩ বলে ২৬৪ রান করেছিলেন রোহিত। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি এক ইনিংসে করা সর্বাধিক রান। তালিকায় চার নম্বরে রয়েছেন ডার্সি শর্ট। ২০১৮ সালে পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ১৪৮ বলে ২৫৭ রান করেছিলেন তিনি। প্রথম পাঁচে আরও এক জন ভারতীয় ব্যাটার রয়েছেন। ২০১৩ সালে ভারত এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ১৫০ বলে ২৪৮ রান করেছিলেন ভারতের বাঁ হাতি ব্যাটার।

অরুণাচল প্রদেশের বিরুদ্ধে তামিলনাড়ুর হয়ে ওপেন করতে নেমেছিলেন জগদীশন। ওপেনিংয়েই সাই সুদর্শনের সঙ্গে ৪১৬ রানের জুটি বাঁধেন তিনি। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন জগদীশন। অরুণাচলের কোনও বোলারই তাঁকে সমস্যায় ফেলতে পারেননি। মাঠের চারদিকে বড় শট খেলছিলেন জগদীশন। শতরান করার পরে রানের গতি আরও বেড়ে যায়। ১৯৬৪৫ স্ট্রাইক রেটে রান করেছেন জগদীশন।

ইনিংসের ৪২তম ওভারে চেতন আনন্দের বলে আউট হয়ে যান জগদীশন। নইলে ৩০০ রান করার সুযোগ ছিল তাঁর। দলের অপর ওপেনার সুদর্শনও শতরান করেছেন। ১০২ বলে ১৫৪ রান করেছেন তিনি। কিন্তু জগদীশনের ব্যাটিংয়ের কাছে সেই ইনিংসকেও মন্থর মনে হয়েছে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০৬ রান করেছে তামিলনাড়ু। শেষ দিকে রানের গতি কিছুটা হলেও কমে যায়। নইলে আরও বেশি রান করতে পারত তারা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগের মৌখিক পরীক্ষা ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9