বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

২১ নভেম্বর ২০২২, ০২:১৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
আর্জেন্টিনা দল

আর্জেন্টিনা দল © সংগৃহীত

কাতার বিশ্বকাপ শুরু হয়ে গেলেও আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু কাল। এবারের বিশ্বকাপ হট ফেভারিট হিসেবে শুরু করতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। এটিই হতে যাচ্ছে তারকা ফুটবলার লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে সৌদির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। 

ম্যাচের আগে সমর্থকরাও পেয়ে গেছেন আলোচনার 'হট টপিক' কেমন হচ্ছে মেসিদের একাদশ। কাতারে আর্জেন্টিনার শনিবারের অনুশীলন সেশন থেকে লিওনেল স্কালোনির একাদশ সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেছে। নিজেদের প্রথম ম্যাচ থেকেই খেলবেন মেসি।

গোলপোস্টের নিচে স্কালোনির প্রথম পছন্দ এমিলিয়ানো মার্টিনেজ। সেন্টার ব্যাকে জুটি বাঁধতে পারেন নিকোলাস ওতামেন্ডি ও লিসান্দ্রো মার্টিনেজ। রাইট ব্যাকে কোচের আস্থার জায়গায় রয়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার নাহুয়েল মোলিনা। আর লেফট ব্যাক পজিশনে খেলবেন মার্কোস অ্যাকুনা। তিন সেন্টার মিডফিল্ডার হিসেবে আর্জেন্টিনার মাঝমাঠের দায়িত্বে থাকছেন লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাকঅলিস্টার ও রদ্রিগো ডি পল।

আর্জেন্টিনার আক্রমণভাগের প্রধান সৈনিক লিওনেল মেসি খেলবেন রাইট উইংয়ে। লেফট উইং দিয়ে আক্রমণ শানাবেন আরেক অভিজ্ঞ ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া। এই জুটির দুর্দান্ত পারফরম্যান্সেই ২০২১ কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপেও এ দুই অভিজ্ঞ খেলোয়াড়ের কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্স আশা করেন কোচ। সেন্টার ফরোয়ার্ডে আলবেসেলেস্তেদের গোলের জোগান দিতে দায়িত্ব থাকবে ইন্টার মিলান ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের ওপর।

আরও পড়ুন: বিশ্বকাপে আজ মাঠে নামবে ছয়টি দল

সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, মার্কোস অ্যাকুনা, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাকঅলিস্টার, রদ্রিগো ডি পল, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজ।

উল্লেখ্য, ‘সি’ গ্রুপে থাকা লিওনেল স্কালোনি শিষ্যদের এবারের বিশ্বকাপে প্রতিপক্ষ হিসেবে থাকা বাকি দুই দল মেক্সিকো আর পোল্যান্ড। ২৭ নভেম্বর লিওনেল মেসিরা মাঠে নামবে মেক্সিকোর বিপক্ষে। আর ১ ডিসেম্বর আকাশি-নীলদের প্রতিপক্ষ পোল্যান্ড।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগের মৌখিক পরীক্ষা ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9