বিশ্বকাপের উদ্বোধনে মঞ্চ মাতালেন বিটিএসের জাংকুক (ভিডিও)

২০ নভেম্বর ২০২২, ১০:১৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM

© সংগৃহীত

কাতার ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হলো আল খোর শহরের আল বাইত স্টেডিয়ামে। প্রায় ৬০ হাজার দর্শক আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা থেকে শুরু হয় এই অনুষ্ঠান। এরপর ১০টায় শুরু হয় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।

উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ কাঁপালেন তারকা জাংকুক। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য তিনি। এবার বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানে থিম সংয়ের নাম 'ড্রিমার্স' (Dreamers)। উদ্বোধনী অনুষ্ঠানে সেই অফিসিয়াল গানেই পারফর্ম করলেন জাংকুক।

জাংকুকের পারফর্ম করা সেই গানটি দেখুন এখানে

এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন গানেম আল মুফতাহ। ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার, ১৯৯৮ বিশ্বকাপজয়ী অধিনায়ক মার্শেল দেশাই প্রথমে বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী করেন স্টেডিয়ামে স্থাপিত মঞ্চে। তুমুল করতালি এবং চিয়ার্স ধ্বনির মধ্য দিয়ে বিশ্বকাপ ট্রফি বরণ করে নেন দর্শকরা।

বিশ্বকাপের ট্রফি প্রদর্শনের পরই মঞ্চে আসেন বিখ্যাত হলিউড অভিনয় শিল্পি মরগ্যান ফ্রিম্যান। তার সঙ্গে মঞ্চে আসেন একজন শারীরিক প্রতিবন্ধী। এরপরই কাতারের ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরে মনোমুগ্ধকর প্রদর্শনী দেখান পারফরমাররা। একই সঙ্গে আলোর দুর্দান্ত সব কারুকাজ। এর মধ্যেই প্রদর্শিত হলো অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা। মডেলদের দেখা গেলো প্রতিটি দলের জার্সি পরে মঞ্চে হাঁটতে।

এ সময় দেখা গেলো একে একে বিশ্বকাপের সবগুলো মাস্কাটের প্রদর্শনী হতে। সর্বশেষ সবাইকে ছাড়িয়ে কাতার বিশ্বকাপের মাসকট লা’ইবের প্রদর্শন হতে। বিশাল আকারে সাদা জামা পরিহিত মাসকটের মাথায় কালো আরবীয় ঐতিহ্যবাহী পাগড়ি বাঁধা।

কাতারের সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরার পর মঞ্চে আসেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত সঙ্গীতশিল্পীগোষ্ঠী বিটিএসের শিল্পী জুং কুক। তার সঙ্গে গানে অংশ নেন কাতারি সংগীত শিল্পী ফাহাদ আল কুবাইসি।

জাংকুকের পারফরম্যান্স শেষ হওয়ার পরই কাতারি কর্মকর্তাদের দেখা গেলো কোনো একটি রুমাল কিংবা টাওয়েল ধরনের কাপড়ে কিছু একটা লিখে স্মারক উপহার দিচ্ছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোকে।

এরপর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আরবি ভাষায় দিলেন স্বাগত বক্তব্য। সবার শেষে আল বাইত স্টেডিয়ামের চারপাশ থেকে জ্বলে উঠলো কয়েক হাজার আতশবাজির আলোর ঝলকানি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগের মৌখিক পরীক্ষা ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9