ঢাবির ৩ স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল দেখাবে ছাত্রলীগ

২০ নভেম্বর ২০২২, ০৮:২৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
মুহসীন হলের মাঠেও দেখানো হবে বড় পর্দায়য় খেলা

মুহসীন হলের মাঠেও দেখানো হবে বড় পর্দায়য় খেলা © টিডিসি ফটো

আজ রাতেই পর্দা উঠছে 'ফিফা বিশ্বকাপ ২০২২' এর। পুরো বিশ্বের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বকাপের আমেজ, তৈরি হয়েছে উত্তেজনা।

শিক্ষার্থীদের এই উৎসব-উত্তেজনা-উদযাপনে পাশে থাকতে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় সকলের খেলা উপভোগের আয়োজন করেছে।

এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আজ থেকেই টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতার পাদদেশ এবং হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে বড় পর্দায় প্রতিটি খেলা প্রদর্শিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় শাখা ছাত্রলীগ।

একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সুশৃঙ্খলভাবে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে বড় পর্দায় খেলা উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছে ছাত্রলীগ।

‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬