আজ কখন, কোন চ্যানেলে দেখবেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

২০ নভেম্বর ২০২২, ১১:১৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
উদ্বোধনী অনুষ্ঠান

উদ্বোধনী অনুষ্ঠান © সংগৃহীত

আজ পর্দা উঠতে যাচ্ছে ঐতিহাসিক কাতার ‍ফুটবল বিশ্বকাপের। মরুর বুকে শুরু হতে যাচ্ছে 'গ্রেটেস্ট শো অন আর্থ'।

আজ রবিবার (২০ নভেম্বর) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার এবং ইকুয়েডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। উদ্বোধনী দিনে একটাই ম্যাচ।

তবে এদিনের অন্যতম বড় আকর্ষণ হলো বিশ্বকাপের জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠান। এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে তারকার সমাহার। ব্যয়বহুল এ অনুষ্ঠানে থাকছেন নোরা ফতেহি, কোররিয়ার পপ তারকাসহ আরও অনেকে।

আরও পড়ুন: ৯ দশকে ফুটবল বিশ্বকাপে বৈচিত্র্যময় যত বল।

যদিও ডুয়া লিপাসহ বিশ্বের বেশ কিছু বড় বড় শিল্পী কাতারে মানবাধিকার লংঘনের প্রতিবাদে এই অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। 

ঘরে বসে টিভিতেই উপভোগ করা যাবে এ অনুষ্ঠান। বাংলাদেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে তিনটি চ্যানেলে। সেগুলো হলো বিটিভি, টি স্পোর্টস এবং গাজী টিভি। রাত ৮টা থেকে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। জমজমাট উদ্বোধনের অপেক্ষায় রয়েছে সারা বিশ্ব।

ট্যাগ: ফুটবল
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬