১১৫ ফুট উপর থেকে আসা বল রিসিভ করে নেইমারের চমক (ভিডিও)

১৭ নভেম্বর ২০২২, ০৩:১৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
 ১১৫ ফুট উপর থেকে আসা বল রিসিভ করে নেইমারের চমক

১১৫ ফুট উপর থেকে আসা বল রিসিভ করে নেইমারের চমক © সংগৃহীত

আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে ফুটবল মহাযজ্ঞের ২২তম আসর। ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হবে সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। কাতার বিশ্বকাপের প্রস্তুতিপর্বে অভিনব সব দৃশ্যের দেখা মিলছে। ড্রোনের সাহায্যে অনেক উপর থেকে বল ফেলা হচ্ছে মাঠের মাঝ বরাবর। অত উপর থেকে আসা বল প্রথম প্রচেষ্টায় রিসিভ করা চাট্টিখানি কথা নয়। কিন্তু নেইমার জুনিয়র দেখালেন, এটা তার জন্য কোনো ব্যাপারই নয়।

গতকাল মঙ্গলবার ছিল দলীয় অনুশীলন। সেখানেই ৩৫ মিটার বা ১১৫ ফুট উপর থেকে আসা বল রিসিভ করে হৈচৈ ফেলে দিয়েছেন নেইমার। পিএসজি ফরোয়ার্ডের এই বল রিসিভের ভিডিও এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল।  

শিরোপা জিততে মরিয়া সেলেসাওরা অনুশীলন শুরু করেও দিয়েছে। অনুশীলনে নতুনত্ব রাখছেন কোচ তিতে। ব্যবহার করছেন ড্রোন। ২০১৮ সালেও ড্রোন ব্যবহার করেছিলেন তিতে। এবার ড্রোনের সাহায্যে উপর থেকে বল নিয়ন্ত্রণে আনার অনুশীলন করাচ্ছেন তিনি। প্যারিস থেকে এসেই যোগ দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার দ্য জুনিয়র। 

নেইমারের সঙ্গে সেই অনুশীলনে আরো ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, পেদ্রো, রদ্রিগো, আন্তনি, মার্তেনেলিরা। ভিডিওতে দেখা যাচ্ছে, ড্রোনের সাহায্যে ৩৫ মিটার ওপর থেকে ফুটবল ফেলে দেওয়া হয় নিচে। নেইমার কি এত উঁচু থেকে আসা বল রিসিভ করতে পারবেন? সবাইকে তাক লাগিয়ে অবলীলায় সেই বল নিয়ন্ত্রণে নিয়ে নেন ব্রাজিল সুপারস্টার! 

নেইমার এত স্বাভাবিকভাবে এক টাচে বলটা নিয়ন্ত্রণে নিয়েছেন, যেন এটা তার কাছে কোনো ব্যাপারই না। বিশ্বকাপের আগে তার এমন স্কিল মুগ্ধ করেছে সবাইকে। সতীর্থরাও সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন। সবার মুখে তখন তৃপ্তির ছাপ। কারণ বিশ্বকাপের আগে দলের প্রথম অনুশীলনেই নিজের প্রস্তুতিটা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন নেইমার। তবে এদিন দলের বাকিদের চেয়ে ৩০ মিনিট আগেই উঠে যান তিনি। কারণ ফ্লাইট জটিলতার কারণে ফ্রান্স থেকে তার দলের সঙ্গে যোগ দিতে বেশি সময় লেগেছে।  

আরও পড়ুন: শিরোপা জয়ের লড়াইয়ে ব্রাজিল-পর্তুগাল স্বপ্ন দেখছি: রোনালদো

বিশ্বকাপের প্রস্তুতি নিতে বর্তমানে ইতালির তুরিনে অবস্থান করছে ব্রাজিল দল। আগামী শনিবার ইতালি ছেড়ে কাতারে পাড়ি জমাবে ব্রাজিল দল। সেখানে পাঁচবারের চ্যাম্পিয়নরা দুই দশকের খরা ঘোচানোর লড়াইয়ে নামবে। সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সেলেসাওদের 'হেক্সা' মিশন। 'জি' গ্রুপে তাদের বাকি দুই সঙ্গী হলো- সুইজারল্যান্ড ও ক্যামেরুন।  

উল্লেখ্য, দুই দশক ধরে বিশ্বকাপ ট্রফি ঘরে নিতে পারেনি ব্রাজিল। পেলে, জিকো, কাফু, নেইমারের দল সেলেকাওরা ২০০২ সালের সর্বশেষ বিশ্বসেরা হয়েছিল। চার বছর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছিলেন নেইমাররা। ২০১৪ সালে ঘরের মাঠে জার্মানির কাছে সেমিফাইনালে বিধ্বস্ত হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তিতের কোচিংয়ে এবার ষষ্ঠ ট্রফির সন্ধানে নামছে ব্রাজিল। 

 

সেপ্টেম্বরের শেষ-অক্টোবরের শুরুতে আসছে ডেঙ্গুর পিক সিজন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা গ্রুপে ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টসে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ছেলের বঁটির কোপে প্রাণ গেল বাবার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9