শিরোপা জয়ের লড়াইয়ে ব্রাজিল-পর্তুগাল স্বপ্ন দেখছি: রোনালদো

১৭ নভেম্বর ২০২২, ১১:৫৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো © সংগৃহীত

আগামী ২০ নভেম্বর পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা ফুটবল বিশ্বকাপ। আর মাত্র তিন দিন বাকি। কাতারে পৌঁছার পরেই রোনালদো মনোযোগ দিয়েছেন বিশ্বকাপে। রোনালদো বলছেন, ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হওয়া পর্তুগালের স্বপ্ন হবে। স্বপ্ন হচ্ছে মুক্ত এবং সব সময় স্বপ্ন দেখছি।

সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পর্তুগিজ তারকা জানিয়েছেন পুরো মনোযোগ এখন বিশ্বকাপেই। বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মঞ্চে কোন দলের বিপক্ষে মুখোমুখি হতে চান সেটিও বলেছেন তিনি। শিরোপার লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হতে পারলে খুশি হবেন তিনি। 

ক্লাব সতীর্থ কাসেমিরোকে মজার ছলে এমনটিই জানিয়েছেন রোনালদো। তিনি বলেছেন, ‘ক্যাসেমিরোকে মজা করে বলেছিলাম, ফাইনালে ব্রাজিলের মুখোমুখি পর্তুগাল করবে। সত্যি বলতে এটা স্বপ্ন হবে।’

এরপরেই বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্স করা কতটা কঠিন সে বিষয়ে কথা বলেছেন রোনালদো। ৫ বারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিযোগিতা হচ্ছে বিশ্বকাপ। আমি এটির (ব্রাজিল-পর্তুগাল ফাইনাল) স্বপ্ন দেখছি। জানি এটি কঠিন হবে, খুবই কঠিন। তবে স্বপ্ন হচ্ছে মুক্ত এবং সব সময় স্বপ্ন দেখছি।

আরও পড়ুন: মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বর্জন

বিশ্বকাপের মাঠে ঝড় তোলার আগেই ফুটবলে ঝড় তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পিয়ার্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ও ক্লাবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কাতার বিশ্বকাপ শুরুর আগে এ বিষয়ে ব্যাপক সমালোচনা ও আলোচনার মধ্যে আছেন পর্তুগিজ তারকা। 

উল্লেখ্য, আগামী ২৪ নভেম্বর টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে খেলবে পর্তুগাল। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ে। ‘এইচ’ গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ লুইস সুয়ারেজ-এডিনসন কাভানির উরুগুয়ে ও সন হিউয়েন-মিনের দক্ষিণ কোরিয়া। 

প্রিয় সোনামনি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত: জামায়াত আমির
  • ২০ মে ২০২৬
নদীতে ডুবে প্রাণ গেল শিশুর
  • ২০ মে ২০২৬
২২ বছরের অপেক্ষার পর শিরোপা জিতল আর্সেনাল
  • ২০ মে ২০২৬
রাজধানীতে মাদ্রাসা ছাত্র অপহরণ করে মুক্তিপণ আদায়, শিক্ষক গ্…
  • ২০ মে ২০২৬
ধর্ষণের পর হত্যা করা হয় শিশু রামিসাকে, মরদেহ লুকাতেই মাথা ব…
  • ২০ মে ২০২৬
আলোচিত একরাম হত্যাকাণ্ডের এক যুগ, রায় হলেও শেষ হয়নি অপেক্ষা
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081