ভিলেন স্টোকস, হিরো স্টোকস

১৩ নভেম্বর ২০২২, ০৭:০২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
বেন স্টোকস

বেন স্টোকস © সংগৃহীত

ইতিহাস বারবার ফিরে আসে। বেন স্টোকসের জীবনেও এসেছে। সেই ইতিহাসের পাতায় একবার ভিলেন হিসেবে নাম লেখালেও পরেরবার হিরো হয়েছেন স্টোকস। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেনে তার এক ওভারে পরাজয় দেখেছিল ইংলিশ দল। ফাইনালে ৪ বলে ৪ ছক্কায় ক্যারিবীয়দের আরেকটি রূপকথা লেখা হয়েছিল স্টোকসের শেষ ওভারেই। ইংলিশ অলরাউন্ডার সেই প্রায়শ্চিত্ত করতে বেছে নিলেন মেলবোর্নের এই ফাইনাল। 

রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালটা এমন একপেশে হবে কে জানত? ১৯৯২ সালের প্রতিশোধটা ইংলিশরা এমন করেই নিয়েছে যে, ম্যাচে পাত্তাই পায়নি পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারির ৮০ হাজার ৪৬২ জন দর্শককে সাক্ষী রেখে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিল ইংল্যান্ড। এই জয়ের নায়ক বেন স্টোকস। যিনি ছিলেন ২০১৬ বিশ্বকাপের ইংল্যান্ড হারের ভিলেন। 

পুরো টুর্নামেন্টে ফ্লপ থাকা বেন স্টোকস দেখান তার যোগ্যতার পরিধিটা। তার ব্যাটেই ইংল্যান্ড ফাইনালটা নিজেদের করে নেয়। তার ব্যাট থেকে আসে ম্যাচ জেতানো ৪৯ বলে ৫৫ রানের অপরাজেয় ইনিংস। ফলে ১ ওভার হাতে রেখেই ইংল্যান্ড বনে যায় বিশ্ব চ্যাম্পিয়ন! 

এরআগে টস হেরে আগে ব্যাট করে ইংল্যান্ডের সামনে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল পাকিস্তান। জবাব দিতে নেমে ৬ বল আগেই জিতেছে জশ বাটলারের দল। ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুইবার টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে তারা।

ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬