ম্যাচসেরা ও সিরিজসেরা স্যাম কুরান

১৩ নভেম্বর ২০২২, ০৬:২১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
স্যাম কুরান

স্যাম কুরান © সংগৃহীত

মেলবোর্নে ফাইনাল ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতে এবারের বিশ্বকাপ মিশন শেষ করল ইংল্যান্ড। ফাইনালে দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন স্যাম কুরান। আর পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা এই ইংলিশ তারকায় হয়েছেন সিরিজসেরা ক্রিকেটার। ৪ ওভার বল করে দিলেন মাত্র ১২ রান। উইকেটও নিলেন তিনটি। মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ এবং মোহাম্মদ নওয়াজের মত ব্যাটারের উইকেট নিলেন তিনি।

টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে বেশি রান তুলতে দেননি ইংল্যান্ডের বোলাররা। বলতে গেলে স্যাম কুরানই দমিয়ে রাখেন পাকিস্তানি ব্যাটারদের। পাওয়ার প্লেতে দুই ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে তুলে নেন মোহাম্মদ রিজওয়ানের উইকেট।

এরপর নিজের দ্বিতীয় স্পেলে বল করতে এসে ১৯তম ওভারে মাত্র ৩ রান দিয়ে দারুণ ছন্দে থাকা শান মাসুদকে সাজঘরের পথ ধরান এই বাঁ-হাতি বোলার। ১৯তম ওভারে দিয়েছেন মাত্র ৪ রান, নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের উইকেট। ফলে ৪ ওভারে মাত্র ১২ রানের খরচায় পেয়েছেন তিনটি উইকেট।

শুধু ফাইনালেই নয়, পুরো টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করেন ২৪ বছর বয়সী কুরান। মাত্র ৬ ম্যাচে ১৩টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় দুই নম্বরে অবস্থান তার। তার উপরে থাকা লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা প্রথমপর্বসহ মোট ৮ ম্যাচ খেলে নিয়েছেন ১৫টি উইকেট।

আরও পড়ুন: সবাই দোয়া করবেন, মেসি এবার বিশ্বকাপ নিয়ে দেশে যাবে: হিরো আলম

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড। আর ওই ম্যাচেই ফাইফারের দেখা পান স্যাম কুরান। বিশ্বকাপের অষ্টম আসরে একমাত্র ফাইফার এটিই। আইরিশদের কাছে হারের দিনে দুটি উইকেট পেয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষেও দুটি উইকেটের দেখা পান এই বাঁ-হাতি পেসার। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে একটি ও পাকিস্তানের বিপক্ষে নিলেন তিনটি উইকেট।

সেপ্টেম্বরের শেষ-অক্টোবরের শুরুতে আসছে ডেঙ্গুর পিক সিজন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা গ্রুপে ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টসে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ছেলের বঁটির কোপে প্রাণ গেল বাবার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9