রোদ উঠেছে মেলবোর্নে, খেলা মাঠে গড়াতে পারে

১৩ নভেম্বর ২০২২, ১২:৩৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
রোদ উঠেছে মেলবোর্নে

রোদ উঠেছে মেলবোর্নে © সংগৃহীত

দেখতে দেখতে শেষ হয়ে এলো টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরটি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজুড়েই ছিল বৃষ্টির আতঙ্ক। বেশ কিছু ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়ে বিপদে পড়েছে কয়েকটি দল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ রোববার শিরোপা জয়ের লড়াইয়ে নামছে ইংল্যান্ড-পাকিস্তান। যে ম্যাচকে ঘিরে রয়েছে উত্তাপ। তবে এই ইংল্যান্ড-পাকিস্তান ফাইনাল কি বৃষ্টিতে ভেস্তে যাবে? ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে এই প্রশ্নই ঘুরছিল। কিন্তু ক্রিকেট ফ্যানদের জন্য সুখবর, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমেছে। খেলা মাঠে গড়াতে পারে যথাসময়ে। শনিবার সারাদিন বৃষ্টি হলেও রবিবার সকালে মেলবোর্নের আকাশে রোদ উঠেছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর অনুযায়ী রবিবার বৃষ্টির সম্ভাবনা ছিল ১০০ শতাংশ। যার কারণে ফাইনালের নতুন নিয়মও তৈরি করে ফেলে আইসিসি। অস্ট্রেলিয়া থেকে পাওয়া খবর অনুযায়ী, আজ এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। মেলবোর্নে নীল ঝকঝকে আকাশ দেখা যাচ্ছে। তাই আজই ইংল্যান্ড-পাকিস্তান ফাইনালের ফয়সালা আশা করা যেতেই পারে। 

স্থানীয় সময় সন্ধে ৭ টায় শুরু ম্যাচ। তখন বৃষ্টির সম্ভাবনা ৫২ শতাংশ। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী তারপর বৃষ্টির সম্ভাবনা কিঞ্চিৎ কমবে। স্থানীয় সময় রাত ১১টার পর আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মাঝে বৃষ্টি ব্যাঘাত না সাধলে ততক্ষণে ম্যাচ শেষ হয়ে যাওয়ার কথা। 

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ: পুনরাবৃত্তি না ইতিহাস

তাই মেলবোর্নের বর্তমান আবহাওয়া অনুযায়ী সঠিক সময় ম্যাচ শুরু হওয়ার একটা আশা দেখা যাচ্ছে। তবে চলতি বিশ্বকাপে বৃষ্টি নিত্যসঙ্গী। তাই হলফ করে কিছুই বলা যাচ্ছে না। কিন্তু আজ সকাল থেকে এখনও পর্যন্ত বৃষ্টি না হওয়ায় কিছুটা আশার আলো দেখছেন বাটলার, বাবররা।‌ 

দুদলের আজকের সম্ভাব্য একাদশ

ইংল্যান্ড: জস বাটলার, অ্যালেক্স হেলস, ডেভিড মালান/ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড/ক্রিস জর্দান/ডেভিড উইলি ও আদিল রশিদ।

পাকিস্তান: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদি।

সেপ্টেম্বরের শেষ-অক্টোবরের শুরুতে আসছে ডেঙ্গুর পিক সিজন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা গ্রুপে ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টসে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ছেলের বঁটির কোপে প্রাণ গেল বাবার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9