সাকিবদের কোচ হচ্ছেন জিম্বাবুয়ের তাইবু

১১ নভেম্বর ২০২২, ১২:৫৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
তাতেন্দা তাইবু

তাতেন্দা তাইবু © টিডিসি ফটো

তাতেন্দা তাইবু, বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে পরিচিত এক নাম। জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক বাংলাদেশের বিপক্ষে বহু ম্যাচ খেলেছেন। বহু ম্যাচে মুখোমুখি হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানেরও। এবার সেই সাকিবের দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন তাইবু।

টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য গেল সেপ্টেম্বরে নিলাম অনুষ্ঠিত হয়েছিল আবুধাবিতে। সেই ড্রাফট থেকে বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে দলে ভিড়িয়েছিল বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স। এরপর বাংলা টাইগার্স দলে ভেড়ায় তরুণ টাইগার পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকেও। এর আগে সাকিব আল হাসান ছিলেন দলটির আইকন ক্রিকেটার।

বাংলা টাইগার্সের প্রধান কোচের দায়িত্ব রয়েছেন সাবেক বাংলাদেশ দলের ক্রিকেটার আফতাব আহমেদ। এছাড়া মেন্টরের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দলটির সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার তাতেন্দা তাইবু। ওই দিন বাংলা টাইগার্স নিজেদের ভেরিফাইড ফেসবুক পাতায় এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে তারা লিখেছে, ‘জিম্বাবুয়ের একজন কিংবদন্তি যিনি এক যুগ ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এখন একজন টাইগার। আমরা তাইবুকে টি-টেন লিগে বাংলা টাইগার্সের ৬ষ্ঠ মৌসুমের সহকারী কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত।’

ট্যাগ: ক্রিকেট
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬
পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬
নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬