পতাকা টাঙাতে গিয়ে প্রাণ হারালেন ব্রাজিল সমর্থক

০৭ নভেম্বর ২০২২, ০৮:৪২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
ব্রাজিলের পতাকা

ব্রাজিলের পতাকা © সংগৃহীত

শীঘ্রই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ। কিন্তু এই বিশ্বকাপই কাল হয়ে এলো মুসা নামের এক ব্যক্তির ভাগ্যে। কক্সবাজারে ফুটবলে বিশ্বকাপে পছন্দের দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে মৃত্যু বরণ করেছেন এই তরুণ। পতাকা লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কক্সবাজার শহরের তারাবনিয়াছড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত মুসা কক্সবাজার পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ নুরুল হক।

আরও পড়ুন: নিখোঁজের তিন দিন পর শীতলক্ষ্যায় মিল বুয়েটছাত্রের লাশ

কক্সবাজার পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দীন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে পতাকা কিনে আনে মুসা। বিকেলে পরিবারের সবাই ঘুমালে মুসা পতাকা টাঙাতে গিয়ে ৩ তলা ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়ে পড়ে । পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি রফিকুল ইসলাম বলেন, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

ট্যাগ: ব্রাজিল
বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে প্রকাশ্যে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ বিজ্ঞপ্তি দিয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরোক্ষ ধূমপানে বাড়ছে মৃত্যুঝুঁকি, অন্যের সিগারেটের ধোঁয়া থে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আই মনে কইচ্ছিলাম আর লাশ পোলা কান্দে নিবো, ওন আই পোলার লাশ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9