অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার লঙ্কান ক্রিকেটার

০৬ নভেম্বর ২০২২, ১০:৪৬ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
দানুশকা গুনাথিলাকা

দানুশকা গুনাথিলাকা © সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে ২৯ বছরের নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে।

দেশটির স্থানীয় সময় শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টায় তাকে তাকে সিডনির টিম হোটেল থেকে গ্রেফতার করা হয়। খবর নিউজ ডট কম এইউ

প্রতিবেদনে বলা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় সফররত ছিলেন দানুশ। একটি ইনজুরির জন্য টুর্নামেন্টে খেলতে পারছেন না তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণসহ মোট চারটি অভিযোগ আনা হয়েছে এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে।

আরও পড়ুন: মার্কিন দূতাবাসে চাকরি, ৮২ হাজার বেতনসহ থাকছে সাপ্তাহিক দুইদিন ছুটি।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের  উদ্বোধনীতে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন লঙ্কান এ টপ অর্ডার ক্রিকেটার। তবে এই ম্যাচেই ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান বাঁ-হাতি এ ব্যাটসম্যান। তবে দলের সঙ্গেই ছিলেন।

আজ রবিবার শ্রীলঙ্কার উদ্দেশে অস্ট্রেলিয়া ছাড়বে লঙ্কান ক্রিকেট দল। তবে আপাতত দেশে ফেরা হচ্ছে না ধর্ষণে অভিযুক্ত গুনাথিলাকার।

এর আগেও একই অপরাধে জড়িয়েছেন গুনাথিলাকা। ২০১৮ সালে শ্রীলংকায় নরওয়ের একজন নারীকে ধর্ষণের অভিযোগে তাকে ও তার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। এছাড়া তাকে বরখাস্ত করেছিল শ্রীলংকার ক্রিকেট বোর্ড।

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে প্রকাশ্যে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ বিজ্ঞপ্তি দিয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরোক্ষ ধূমপানে বাড়ছে মৃত্যুঝুঁকি, অন্যের সিগারেটের ধোঁয়া থে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আই মনে কইচ্ছিলাম আর লাশ পোলা কান্দে নিবো, ওন আই পোলার লাশ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9