অবসরের ঘোষণা দিলেন জেরার্ড পিকে

০৪ নভেম্বর ২০২২, ১০:১৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
জেরার্ড ফিকে

জেরার্ড ফিকে © সংগৃহীত

ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বার্সেলোনা ও স্পেন ডিফেন্ডার জেরার্ড পিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় আজ আকস্মিক এ ঘোষণা দেন তিনি। আগামীকাল আলমেরিয়ার বিপক্ষে বার্সেলোনার হয়ে নিজের শেষ ম্যাচটি খেলবেন বলে জানিয়েছেন পিকে।

বিদায় বেলায় বার্সেলোনার ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দিয়েছেন এই ডিফেন্ডার পিকে বলেন, ‘সে বাচ্চাটার কথা কদিন ধরেই ভাবছি। ছোট্ট জেরার্ডকে যদি বলা হতো, তার সব স্বপ্নই পূর্ণ হয়েছে, তাহলে সে কী ভাবত! সে বার্সেলোনার প্রথম একাদশে খেলবে, সম্ভাব্য সব শিরোপা জিতবে। একদিন ইউরোপিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়ন হবে, বিশ্বের সেরাদের সঙ্গে খেলবে। দলের অধিনায়কদের একজন হবে, আজীবনের জন্য বন্ধুত্ব হবে অনেকের সঙ্গে!’ 

আরও পড়ুন: স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়

আর কিছু পাওয়ার নেই, এমন জানিয়ে পিকে বলেছেন, ‘২৫ বছর হয়ে গেল আমার বার্সেলোনায় যোগ দেওয়ার। আমি চলে গিয়েছিলাম, আবার ফিরে এসেছি। ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে। আপনারা, আমাকে সবকিছু দিয়েছেন।’ 

শনিবারের ম্যাচটিই যে তাঁর ক্যারিয়ারের শেষ, সেটি পিকে বলেছেন এভাবে, ‘আমি সব সময়ই বলেছি, বার্সেলোনার পর কোনো দল থাকবে না, তেমনই হবে। এই শনিবার ক্যাম্প ন্যুতে আমার শেষ।’ 

২০১০ সালের বিশ্বকাপ ও ২০১২ সালে ইউরো জয়ী এই স্প্যানিশ ফুটবলারের ক্লাব ক্যারিয়ারটাও বর্ণিল।

বার্সেলোনার সঙ্গে পিকের সম্পর্কটা অনেক পুরোনো ।২০০৪ সাল পর্যন্ত বার্সেলোনা যুব খেলোয়াড় হিসেবে ছিলেন পিকে। ওই বছর যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। চার বছর ওল্ড ট্রাফোর্ডে কাটানোর পর ২০০৮ বার্সায় ফিরে যান আবার।গত দেড় দশকে বার্সেলোনার হয়ে ৬০০-এর বেশি ম্যাচ খেলেছেন। ছোট বড় সব মিলিয়ে জিতেছেন প্রায় ৩০টি ট্রফি।এর মধ্যে রয়েছে আটটি লা লিগা,তিনটি চ্যাম্পিয়নস লিগ,সাতটি কোপা ডেল রে।কাতালান ক্লাবটির হয়ে তিনি সর্বমোট ৫২ টি গোল করেছেন।

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে প্রকাশ্যে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ বিজ্ঞপ্তি দিয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরোক্ষ ধূমপানে বাড়ছে মৃত্যুঝুঁকি, অন্যের সিগারেটের ধোঁয়া থে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আই মনে কইচ্ছিলাম আর লাশ পোলা কান্দে নিবো, ওন আই পোলার লাশ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9