সা‌কিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখবে না দুদক

২৭ অক্টোবর ২০২২, ০৭:৩৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
দুদক ও সাকিব

দুদক ও সাকিব © টিডিসি ফটো

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হি‌সে‌বে জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সা‌কিব আল হাসানের সঙ্গে চু‌ক্তি নবায়ন কর‌বে না দুর্নীতি দমন কমিশন (দুদক)

দুদকের অনুসন্ধান বিভাগের কমিশনার ড. মোজাম্মেল হক খান বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক প্রশ্নের জবাবে সাংবা‌দিক‌দের এ তথ্য নিশ্চিত করেন। 

মোজাম্মেল হক খান বলেন, ‘বিধি অনুযায়ী তার সঙ্গে দুদক এখনো চুক্তিবদ্ধ, কিন্তু বিভিন্ন বিষয়ে সাকিব আল হাসান এখন বিতর্কিত। কোনো বিতর্কিত মানুষের সঙ্গে দুদক নিজেকে জড়াতে চায় না। এ কারণে সাকিব আল হাসানকে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করবে না দুদক। যদিও চুক্তি অনুযায়ী তিনি এখনও ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তবে, ভবিষ্যতে সেই চুক্তি নবায়ন করা হবে না। এ কারণে আসন্ন আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কোনো কার্যক্রমেও তাঁকে রাখা হবে না।’

আরও পড়ুন: ডিসিদের সিন্ডিকেট সদস্য করার পক্ষে না ইউজিসি-উপাচার্যরা 

গত ২০ সেপ্টেম্বর অ্যাম্বাসেডর হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানকে রাখা হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেছিলেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।

আসন্ন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কোনও কার্যক্রমে তাকে রাখা হবে না বলেও জানিয়েছেন দুদক কমিশনার।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর অ্যাম্বাসেডর হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানকে রাখা হবে কিনা- এ বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেছিলেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ২০১৮ সালে সাকিব আল হাসানের সঙ্গে দুদকের চুক্তি হয়েছিল। এ ছাড়া হটলাইন-১০৬ উদ্বোধনকালেও তার সঙ্গে কাজ করে দুদক।

ট্যাগ: ক্রিকেট
সরকারের প্রতিশ্রুতি ও শিক্ষা বাজেট
  • ২০ মে ২০২৬
দুদকের মামলায় ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন …
  • ২০ মে ২০২৬
কারিকুলামে বড় পরিবর্তন আসছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • ২০ মে ২০২৬
পাবনায় ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক
  • ২০ মে ২০২৬
গোবিপ্রবিতে নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য
  • ২০ মে ২০২৬
এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081